সিএনজি পাম্প থেকে যানবাহনে ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ এবং অবৈধভাবে সিলিন্ডারে গ্যাস সরবরাহ বন্ধের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে গাড়ি চালক ও মালিকরা।
বৃহস্পতিবার ৩ অক্টোবর বেলা ১১টা থেকে ঢাকা-সিলেট মহাসড়কের সাহেপ্রতাপে অবস্থান নেয় চালক ও মালিকরা। এসময় মহাসড়কের দুই পাশের অন্তত ২০ কিলোমিটার অঞ্চলে আটকা পড়ে বিভিন্ন রুটে চলাচলকারী যানবাহন।
চালক ও মালিকরা জানায়, দেশের খনি থেকে উত্তোলন করা গ্যাস সরবরাহে কোন সময়সীমা থাকা যৌক্তিক নয়। পাশাপাশি নরসিংদী থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যাতায়াতকারী রেন্ট-এ কার, সিএনজি, পরিবহণসহ বিভিন্ন গাড়িতে গ্যাস সরবরাহ না করে কন্টেইনারের মাধ্যমে কল-কারখানায় সিলিন্ডারের মাধ্যমে গ্যাস সরবরাহ করে আসছে। যা সম্পূর্ণ অযৌক্তিক এবং আইন বিরোধী।
এই সমস্যা সামাধানে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে গাড়ি চালক ও মালিকরা।







