চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খাগড়াছড়িতে অবরোধ স্থগিত: খুলছে দোকানপাট

আজহার হেরা আজহার হেরা
১২:৫১ অপরাহ্ণ ০১, অক্টোবর ২০২৫
- টপ লিড নিউজ, খাগড়াছড়ি, জনপদ
A A
খাগড়াছড়িতে অবরোধের পর দোকানপাট খোলা, রাস্তায় যানবাহন চলাচল. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা চারদিনের অবরোধের পর ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছে পার্বত্য খাগড়াছড়ি। ‘জুম্ম ছাত্র-জনতা’ সংগঠনের পক্ষ থেকে সড়ক অবরোধ কর্মসূচি আগামী ৫ অক্টোবর পর্যন্ত স্থগিতের ঘোষণার পর জেলার পরিস্থিতির উন্নতি দেখা যাচ্ছে।

আজ ১ অক্টোবর বুধবার সকালে কিছু দূরপাল্লার যানবাহন চলাচল শুরু হয় এবং বাস কাউন্টারগুলোতে যাত্রীদের উপস্থিতি বাড়তে থাকে। শহর ও শহরতলীতে সীমিত আকারে যানবাহন চলাচল শুরু হয়েছে। পাশাপাশি চারদিন বন্ধ থাকার পর দোকানপাটও খুলতে শুরু করেছে।

স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ করা হয়। তবে শারদীয় দুর্গোৎসবের প্রতি সম্মান জানিয়ে এবং প্রশাসনের পক্ষ থেকে দেওয়া আট দফা দাবি বাস্তবায়নের আশ্বাসের ভিত্তিতে অবরোধ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংগঠনের ফেসবুক পেজে জানানো হয়।

Banglabid

অবরোধ শিথিল হলেও খাগড়াছড়ি ও গুইমারায় এখনও বাড়তি নিরাপত্তা ব্যবস্থা বহাল রয়েছে। সেনা সদস্যদের পাশাপাশি বিজিবি ও পুলিশ টহল জোরদার করেছে। জেলা প্রশাসনের জারি করা ১৪৪ ধারাও কার্যকর রয়েছে।

এদিকে খাগড়াছড়ি ও গুইমারার সাম্প্রতিক সহিংস ঘটনার তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। ধর্ষণের আলামত পাওয়া যায়নি বলে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য সম্পর্কে সিভিল সার্জন ডা. ছাবের এখনও নিশ্চিত করেননি। তিনি জানান, মেডিকেল রিপোর্ট পুলিশের মাধ্যমে আদালতে উপস্থাপন করা হবে।

অবরোধ চলাকালে ২৭ ও ২৮ সেপ্টেম্বর সংঘটিত সহিংসতায় খাগড়াছড়ি ও গুইমারায় তিনজন নিহত হন এবং অনেকে আহত হন। গুইমারার রামসু বাজারসহ বহু দোকানপাট, বসতবাড়ি ও সরকারি অফিসে অগ্নিসংযোগ করা হয়।

Reneta

খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা জানান, পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। যানবাহন চলাচল শুরু হয়েছে এবং কোথাও অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অবরোধ
শেয়ারTweetPin

সর্বশেষ

মুম রহমানের মুকুটে কোরিয়ার ‘গোল্ডেন পেন অ্যাওয়ার্ড’

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গুমের শিকার সোহেলের ছেলে এসএসসি পাস করায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT