বাংলাদেশ

বিএনপির ঢিলেঢালা সকাল-সন্ধ্যা অবরোধ চলছে

ঢাকা শহরে অবরোধের কারণে রাস্তাঘাট খালি ও যানবাহন কম. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা শহরে সপ্তম দফার ৪৮ ঘণ্টার অবরোধের কারণে রাস্তাঘাট খালি দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

সরকার পতনের একদফা দাবিতে আবারও রাজধানীসহ সারাদেশে অবরোধের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। যার ফলে, আজ সকাল থেকে বিএনপির ডাকা অবরোধ কর্মসূচি চলছে।

রোববার ২৪ ডিসেম্বর ভোর ৬টা থেকে শুরু হওয়া এই অবরোধ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এর আগে গতকাল শনিবার বিএনপি নেতা রুহুল কবির রিজভী এক ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, বর্তমান সরকারে পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা; অবাধ-সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন এবং দুর্নীতির বিরুদ্ধে আমাদের চলমান আন্দোলন। এ আন্দোলনের পরিপ্রেক্ষিতে নির্বাচন বর্জন এবং অসহযোগ আন্দোলনের পক্ষে আমাদের এই কর্মসূচি।

উল্লেখ্য, ভোট বর্জন এবং সরকারকে অসহযোগিতার আহ্বান জানিয়ে রাজধানী ঢাকাসহ সারা দেশে বিএনপি ও সমমনা দলগুলোর টানা তিন দিন প্রচারপত্র বিতরণ ও গণসংযোগ গতকাল শেষ হয়েছে।

বিষয়:অবরোধ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বিএনপি হরতাল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…