আন্তর্জাতিক

ভারত-কানাডা উত্তেজনার মধ্যেই ব্লিংকেন ও জয়শঙ্করের বৈঠক

বৈঠকে বসে মার্কিন ও ভারতের প্রতিনিধিরা, ভারত-কানাডা উত্তেজনার মধ্যে. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন ও ভারতের প্রতিনিধিরা একটি বৈঠকে বসে আলোচনা করছেন, পটভূমিতে মার্কিন ও ভারতের পতাকা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

শিখ নেতা হরদীপ সিং নিজ্জার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সম্প্রতি ভারত ও কানাডার মধ্যে ছড়িয়ে পড়া উত্তেজনার মধ্যেই ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনি ব্লিংকেন সঙ্গে বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

এনডিটিভি জানিয়েছে, গতকাল ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বৈঠক করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনি ব্লিংকেন এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার ব্লিংকেন এবং জয়শঙ্করের মধ্যেকার বৈঠকের ব্যাপারে জানান, ওয়াশিংটন নয়াদিল্লিকে নিজ্জার হত্যাকাণ্ডের তদন্তে সহযোগিতা করার জন্য অনুরোধ করেছে।

এছাড়াও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকদের বলেন, তিনি মার্কিন কর্মকর্তাদের কাছ থেকে ব্লিংকেন জয়শঙ্করের কাছে কানাডিয়ান অভিযোগ উত্থাপন করবেন বলে আশ্বাস পেয়েছেন।

ব্লিংকেনের সঙ্গে আলোচনার আগে জয়শঙ্কর মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভানের সঙ্গেও দেখা করেন। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে জানানো হয়, দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ব্যাপক উন্নতি হয়েছে।

বিষয়:এস জয়শঙ্কর ওয়াশিংটন ডিসি কানাডা ভারত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ম্যাথিউ মিলার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…