জনপদ

পটুয়াখালীর সাংবাদিক সোহরাব হোসেন মারা গেছেন

পটুয়াখালীর সাংবাদিক সোহরাব হোসেন মারা গেছেন

ছবি: সংগৃহীত

পটুয়াখালীর সাংবাদিক সোহরাব হোসেন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।। মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় পটুয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পারিবারিক ও সহকর্মী সূত্রে এ তথ্য জানা গেছে।

সোহরাব হোসেন- দ্য ডেইলি স্টারের পটুয়াখালী জেলা প্রতিনিধি ও পটুয়াখালী প্রেসক্লাবের সহ- সভাপতি ছিলেন।

পারিবারিক ও সহকর্মী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৮টার দিকে বাড়ি থেকে মোটরসাইকেলে পটুয়াখালী শহরে আসার পথে অসুস্থ হয়ে পড়েন সোহরাব হোসেন। পরে তাকে পটুয়াখালী সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।

সাংবাদিকতার পাশাপাশি গণমাধ্যম উন্নয়ন সংগঠন সমষ্টি মিডিয়া কমিউনিকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের পটুয়াখালী জেলা সমন্বয়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সমষ্টি মিডিয়া কমিউনিকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন পরিবার। শোকবার্তায় মরহুমের আত্মার চিরশান্তি কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

বিষয়:পটুয়াখালী প্রেসক্লাব পটুয়াখালীর সাংবাদিক সমষ্টি মিডিয়া কমিউনিকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন সাংবাদিক সোহরাব হোসেন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…