চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

র‍্যাপার বাদশার রেস্তোরাঁয় বোমা ছুড়লো কারা?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৯ অপরাহ্ণ ২৬, নভেম্বর ২০২৪
বিনোদন
A A

মঙ্গলবার (২৬ নভেম্বর) ভোররাত থেকেই চাঞ্চল্যকর পরিস্থিতি চণ্ডীগড়ে। বলিউডে জনপ্রিয় র‌্যাপার বাদশার রেস্তোরাঁ তথা পানশালায় হল বিস্ফোরণ। ভোর রাত তিনটা থেকে সাড়ে তিনটার মধ্যে এই বিস্ফোরণ হয় বলে জানা গেছে।

শোনা গেছে, দুই বাইক আরোহী এসে রেস্তোরা তথা পানশালার বাইরে বোমা ছুড়ে পালিয়ে যায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। গানের পাশাপাশি খাবারের ব্যবসার সঙ্গেও যুক্ত বাদশা। চণ্ডীগড়ে তার এই ‘ডি’ওরা’ নামের রেস্তোরা তথা পানশালা বেশ পরিচিত। যেটি সেক্টর ২৬ থানার বিপরীতে অবস্থিত। তাইতো  প্রশাসনের নাকের ডগায় এত বড় কাণ্ড ঘটায় নতুন করে ভাঁজ পড়েছে বলিউডের কপালে।

জানা গেছে, সাত-আটজন কর্মী সেখানে কাজ করে। কিন্তু ভোররাতে যখন বিস্ফোরণের ঘটনা ঘটে, তখন কেউ রেস্তোরায় ছিলেন না। ফলে কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে বিস্ফোরণের তীব্রতায় রেস্তোরা-পানশালার জানলার কাঁচ ভেঙে চুরমার হয়ে যায়। সংবাদসংস্থা এএনআইয়ের পক্ষ থেকে সেই ভিডিও শেয়ার করা হয়েছে।

খবর পেয়েই ঘটনা স্থলে যান তদন্তকারী অফিসাররা। প্রত্যক্ষদর্শীরাই বাইক আরোহীদের কথা জানায় বলে খবর। এর পরই ফরেনসিক বিশেষজ্ঞ ও বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়। থানায় একটি অভিযোগও দায়ের করা হয়েছে। তার ভিত্তিতেই তদন্ত শুরু করেছে পুলিশ। কে বা কারা এই ঘটনার নেপথ্যে রয়েছে? তা জানার চেষ্টা করা হচ্ছে। এখনও পর্যন্ত বিষয়টি নিয়ে বাদশার পক্ষ থেকে কোনও অফিশিয়াল বিবৃতি দেওয়া হয়নি।

গেল অক্টোবরে মুম্বাইয়ের রাস্তায় গুলি করে হত্যা করা হয়েছে মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী তথা এনসিপি নেতা বাবা সিদ্দিকিকে। যেই হত্যাকাণ্ডে লরেন্স বিষ্ণোই জড়িত বলে খবর। যার পর থেকেই মৃত্যুর হুমকিতে বলিউডের নামী দামী সব তারকারা। সেই তালিকার শুরুতেই রয়েছে বলিউড ভাইজান সালমান খানের নাম। ফলে দুইয়ে দুইয়ে চার মিলিয়ে অনেকেই বিষয় গুলিকে এক করছেন। –ইন্ডিয়া টুডে

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: পাঞ্জাবি গায়কবাদশার‍্যাপারলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

মামলার জট কমাতে লিগ্যাল এইডকে আরও কার্যকর করার আহ্বান আইনমন্ত্রীর

এপ্রিল ২৮, ২০২৬

শ্রীলঙ্কান ক্রিকেটের সভাপতিসহ পদত্যাগ করেছেন সকল সদস্য

এপ্রিল ২৮, ২০২৬

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নথি জালিয়াতির কারণে ৫ জনকে শোকজ ও মামলা

এপ্রিল ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রোহিঙ্গা ক্যাম্পে আইওএম গাড়ির ধাক্কায় শিশুর মৃত্যু

এপ্রিল ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

অবৈধ ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে নীতিমালা আনছে সরকার: ডিএসসিসি

এপ্রিল ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT