চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এয়ার ইন্ডিয়ার ফ্লাইটের খাবারে পাওয়া গেল ব্লেড!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৫ অপরাহ্ণ ১৭, জুন ২০২৪
আন্তর্জাতিক
A A
Air India flight meal with a hidden blade found in the food. Channel i News - চ্যানেল আই নিউজ

এয়ার ইন্ডিয়ার বেঙ্গালুরু টু সান ফ্রান্সিসকো ফ্লাইটে যাত্রা করা ম্যাথুরেস পল নামে একজন সাংবাদিক দাবী করেছেন, তিনি তার খাবারের মধ্যে একটি ব্লেড পেয়েছেন। ম্যাথুরেস পল গত সপ্তাহে এয়ার ইন্ডিয়া এআই ১৭৫ ফ্লাইটে তার অভিজ্ঞতা সম্পর্কে নিজের সামাজিক মাধ্যমে লিখেছেন।

এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

সামাজিক মাধ্যমে করা তার পোস্টে পল বলেছিলেন, তিনি তার ফ্লাইটে ভাজা মিষ্টি আলু এবং ডুমুর দিয়ে তৈরি খাবার খাচ্ছিলেন। হঠাৎ খেতে খেতে মুখে ধাতুর টুকরো অনুভব করেন তিনি। পরে তিনি বুঝতে পারলেন এটি একটি ধাতব ব্লেড।

Banglabid

সামাজিক মাধ্যমে খাবারের ছবিটি দিয়ে তিনি লেখেন, এয়ার ইন্ডিয়ার খাবার ছুরির মতো কাটতে পারে। তাদের খাবারে ব্লেড ছিল। সৌভাগ্যক্রমে আমার কোনো ক্ষতি হয়নি। বিষয়টি এয়ার ইন্ডিয়ার কর্তৃপক্ষ জানানোর পরও তারা কোনো প্রতিক্রিয়া দেখায়নি। আমি আমার সেই খাবারের একটি ছবি তুলে রাখি।

তিনি আরও লিখেন, আমি তখন ভাবছিলাম যে তাদের এই ভুলের জন্য যদি কারো ক্ষতি হতো, কোনো শিশু যদি এই খাবার খেতো তাহলে কী হতো?

ঘটনার প্রতিক্রিয়া হিসাবে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ পলকে বিজনেস ক্লাসের টিকিট অফার করে। তবে সেই প্রস্তাবকে ঘুষ বলে প্রত্যাখ্যান করেন পল।

Reneta

সামাজিক মাধ্যম এক্স-এ পলের পোস্টের প্রতিক্রিয়ায় এয়ার ইন্ডিয়া বলেছে, আমাদের সম্মানিত যাত্রী পল, আমরা এই বিষয়ে জানতে পেরে দুঃখিত। আমরা কোনভাবেই আমাদের যাত্রীদের এমন সেবা দেয়ার জন্য পরিচিত না। অনুগ্রহ করে আপনার বুকিং বিশদসহ আমাদের জানান। আপনার আসন নম্বর নিশ্চিত করে আমরা ঘটনাটি সম্পর্কে পদক্ষেপ নিবো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এয়ার ইন্ডিয়াখাবারে ব্লেডফ্লাইটভারত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঈদের দ্বিতীয় দিনে চ্যানেল আইয়ে যতো আয়োজন

পরবর্তী

বাংলাদেশ-নেপাল ম্যাচের আগে দর্শকদের মধ্যে ছিল মধুর প্রতিদ্বন্দ্বিতা

পরবর্তী
বাংলাদেশ-নেপাল ম্যাচের আগে দর্শকদের মধ্যে মধুর প্রতিদ্বন্দ্বিতা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ-নেপাল ম্যাচের আগে দর্শকদের মধ্যে ছিল মধুর প্রতিদ্বন্দ্বিতা

বাংলাদেশের বিভিন্ন স্থানে ঈদুল আজহা উদযাপন, মুসল্লিরা নামাজে অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

সারাদেশে উদযাপন হচ্ছে পবিত্র ঈদুল আজহা

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT