বিনোদন

‘ব্ল্যাক অ্যাডাম’র ট্রেলার প্রকাশ করলেন ডোয়াইন জনসন

ব্ল্যাক অ্যাডাম সিনেমার ট্রেলার দেখছেন ডোয়াইন জনসন. Channel i News - চ্যানেল আই নিউজ

ডোয়াইন জনসন অভিনীত ব্ল্যাক অ্যাডাম সিনেমার ট্রেলার দৃশ্য, যেখানে তিনি শক্তিশালী চরিত্রে দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ওয়ার্নার ব্রাদার্সের বহু প্রতীক্ষিত সিনেমা ‘ব্ল্যাক অ্যাডাম’-এর ট্রেলার প্রকাশ পেয়েছে। সামাজিক মাধ্যমে ট্রেলারটি প্রকাশ করেছেন ডোয়াইন জনসন নিজেই।

মিশরীয় দেবতারা ক্ষমতা দান করার পরে পার্থিব সমাধি থেকে ৫০০০ বছর পরে ব্ল্যাক অ্যাডামের মুক্ত হওয়া এবং এরপরেই আবার কারাবন্দী হওয়ার ঘটনা দেখানো হবে ছবিতে।

এই প্রথম লাইভ-অ্যাকশন সুপারহিরো মুভিতে অভিনয় করেছেন ডোয়াইন জনসন। ছবিতে আরও আছেন, পিয়ার্স ব্রসনান, নোয়া সেন্টিনিও, আলদিস হোগ ও কুইন্টেসা সুইন্ডেল।

ওয়ার্নার ব্রাদার্সের সুপার হিরো ফ্র্যাঞ্চাইজি শাজামের প্রধান ভিলেন ব্ল্যাক অ্যাডাম। তবে ভিলেন না বলে অ্যান্টিহিরো বললে তা বেশি যুক্তিযুক্ত। শাজামের সাথে ব্ল্যাক অ্যাডামের অনেক মিল রয়েছে। শাজামের শক্তি আসে বিভিন্ন গ্রিক ও রোমান দেবতাদের থেকে। আর ব্ল্যাক অ্যাডামের শক্তি আসে কয়েকজন মিশরীয় দেবতাদের থেকে। ব্ল্যাক অ্যাডাম তার আবাসভূমি ও প্রাচীন শহর কানদাখের রক্ষাকর্তা। আখতোন নামের এক ভিলেনের আক্রমণে এই শহর ধসে পড়ে এবং ব্ল্যাক অ্যাডাম তার পরিবারকে হারায়। এই ঘটনার প্রেক্ষিতেই সে এক অ্যান্টিহিরোতে পরিণত হয়।

২১ অক্টোবর মুক্তি পাবে ‘ব্ল্যাক অ্যাডাম’।

বিষয়:ওয়ার্নার ব্রাদার্স ডোয়াইন জনসন ব্ল্যাক অ্যাডাম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…