চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেরদৌসী রহমানের জন্মদিনে চ্যানেল আইয়ে বর্ণাঢ্য আয়োজন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৮ অপরাহ্ণ ২৮, জুন ২০২৫
বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন এর জন্মদিন উদযাপন, ফেরদৌসী রহমানের সাথে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শনিবার (২৮ জুন) সংগীতজ্ঞ ফেরদৌসী রহমান-এর সংগীত জীবন নিয়ে অনেক অনেক কথা হলো চ্যানেল আইয়ের বিশেষ তারকা কথন অনুষ্ঠানে।

তাঁর ৮৪ তম জন্মদিনকে ঘিরে চ্যানেল আইয়ের এই বিশেষ অনুষ্ঠানটি সাজানো হয় বর্ণাঢ্য কলেবরে। তাকে ফুলেল শুভেচ্ছায় অভিষিক্ত করবেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ।

ফেরদৌসী রহমানের জন্মদিনে চ্যানেল আইয়ে শুভেচ্ছা বিনিময়. Channel i News - চ্যানেল আই নিউজ গুণী এই ব্যক্তিত্বকে শুভেচ্ছা জানাতে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘এসো গান শিখি’ অনুষ্ঠানের প্রিয় দুই মুখ মিঠু ও মন্টি। তাদের সঙ্গে ছিলেন একদল নতুন প্রজন্মের শিশু। এছাড়াও ফেরদৌসী রহমানকে শুভেচ্ছা জানান এসো গান শিখি’র প্রযোজক মেনোকা হাসান এবং এই প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী কনা।

ফেরদৌসী রহমানের জন্মদিনে চ্যানেল আইয়ে বর্ণাঢ্য অনুষ্ঠান।. Channel i News - চ্যানেল আই নিউজ ‘তারকা কথন’ অনুষ্ঠানটির প্রযোজনায় অনন্যা রুমা। ফেরদৌসী রহমানকে নিয়ে বিশেষ এই পর্বটির উপস্থাপনায় ছিলেন সানজিদা। শনিবার (২৮ জুন) দুপুর ১২টা ১০ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় অনুষ্ঠানটি সম্প্রচার হয়।

পল্লীগীতি সম্রাট আব্বাসউদ্দীন তনয়া ফেরদৌসী রহমানের জন্ম ১৯৪১ সালের ২৮ জুন ভারতের কোচবিহারে। ছোটবেলায় গানে হাতে খড়ি হয় তার পিতার কাছে। পরবর্তীতে ওস্তাদ মোহাম্মদ হোসেন খসরু, ইউসুফ খান কোরেইশী, কাদের জামেরী, গুল মোহাম্মদ খান প্রমুখ সংগীতজ্ঞের কাছে তালিম নিয়েছেন। খুব অল্প বয়স থেকে তিনি মঞ্চে পারফরম্যান্স শুরু করেন। তার ভাই বিখ্যাত কণ্ঠশিল্পী মুস্তাফা জামান আব্বাসী, বড় ভাই (সাবেক প্রধান বিচারপতি) মোস্তফা কামাল।

ফেরদৌসী রহমানের জন্মদিনে চ্যানেল আইয়ে বর্ণাঢ্য অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ ১৯৬০ সালে ‘আসিয়া’ নামের চলচ্চিত্রে তিনি প্রথম নেপথ্য কণ্ঠদান করেন ফেরদৌসী রহমান। ৬০ ও ৭০-এর দশকের বহু চলচ্চিত্রে তিনি নেপথ্য কণ্ঠশিল্পী হিসেবে যুক্ত ছিলেন। তার প্লেব্যাক করা চলচ্চিত্রের সংখ্যা ২৫০-এর কাছাকাছি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কনাচ্যানেল আইজন্মদিনতারকা কথনফেরদৌসী রহমানলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

যশোরে টানা বৃষ্টিতে পাটক্ষেতের অপূরণীয় ক্ষতি

আগস্ট ২, ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো ও ক্যাম্পাসের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরুর তারিখ ঘোষণা

আগস্ট ২, ২০২৬

ইরানে নতুন করে হামলার পরিকল্পনা বাতিল করেছেন ট্রাম্প

আগস্ট ২, ২০২৬

মাত্র হাজার টাকায় এমন স্বর্গীয় সৌন্দর্য

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

যে হৃদয় আল্লাহর ওপর ভরসা করে, সে কখনো একা নয়

আগস্ট ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT