বাংলাদেশ

বিমানের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৫ কর্মকর্তা গ্রেপ্তার

জনগণের ভিড়, পুলিশ ও নিরাপত্তা কর্মীরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিমান নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনায় জনতার ভিড় ও নিরাপত্তা ব্যবস্থা।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বিমানের দেড় শতাধিক কর্মচারী পদে নিয়োগের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি ও সিইও মোহাম্মদ জাহিদ হোসেন চ্যানেল আইকে পরীক্ষা স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার দুপুর ৩টায় রাজধানীর বিভিন্ন কেন্দ্রে বিমানের একশ ইকুপমেন্ট অপারেটর এবং ৪৮ জন মেকানিক্স পদে লিখিত পরীক্ষা দিতে এসে চাকরী প্রত্যাশীরা জানতে পারেন পরীক্ষা স্থগিত করা হয়েছে। তাৎক্ষণিক এ সিদ্ধান্তে অনেকেই বিক্ষুব্ধ হয়ে পড়েন।

বিমানের এমডি ও সিইও বলেছেন, গোয়েন্দা সংস্থার রির্পোটের ভিত্তিতে পরীক্ষা স্থগিত করা হয়েছে।

এ ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫ কর্মকর্তাকে ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে।

বিষয়:পরীক্ষা বাতিল প্রশ্ন ফাঁস প্রশ্নফাঁস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…