চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের গুজব বিষয়ে যে বার্তা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২২ অপরাহ্ণ ০৬, এপ্রিল ২০২৫
- সেমি লিড, শিক্ষা
A A
শিক্ষা মন্ত্রণালয় এর লোগো, বাংলাদেশের শিক্ষা বিষয়ক সংস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

এসএসসি পরীক্ষায় প্রশ্ন ফাঁস সংক্রান্ত সকল গুজবে কান না দিতে পরীক্ষার্থী এবং অভিভাবকগণকে অনুরোধ জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

পরীক্ষাসমূহ সুষ্ঠু, নকলমুক্ত ও ইতিবাচক পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে এ সংক্রান্ত আইন ও অন্যান্য তথ্য সম্পর্কে সর্বসাধারণকে সচেতন হওয়ারও অনুরোধ জানানো হয়েছে।

আগামী ১০ এপ্রিল বৃহস্পতিবার থেকে সারাদেশে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা শুরু হবে। পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট পূর্বে আবশ্যিকভাবে কেন্দ্রে প্রবেশ করে শিক্ষার্থীদের আসন গ্রহণ করতে বলা হয়েছে।

Banglabid

পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন, ১৯৮০ অনুযায়ী প্রশ্ন সংক্রান্ত কোনো কাগজ অথবা পরীক্ষার জন্য প্রণীত হয়েছে মর্মে মিথ্যা ধারণাদায়ক কোন প্রশ্ন সম্বলিত কোনো কাগজ যে কোনো উপায়ে ফাঁস, প্রকাশ বা বিতরণ শাস্তিমূলক অপরাধ। এ ধরনের অপরাধের জন্য সর্বোচ্চ ১০ বছর এবং সর্বনিম্ন ৩ বছর কারাদণ্ডসহ অর্থদণ্ডের বিধান রয়েছে।

সাইবার নিরাপত্তা আইন, ২০২৩ অনুযায়ী, কোনো ব্যক্তি যদি ডিজিটাল বা ইলেকট্রনিক মাধ্যম ব্যবহার করে প্রতারণা করেন তাহলে তিনি অনধিক ৫ বৎসর কারাদণ্ডে বা অনধিক ৫ লক্ষ টাকা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। ব্যক্তি যদি রাষ্ট্রের ভাবমূর্তি বা সুনাম ক্ষুণ্ন করা বা বিভ্রান্তি ছড়াবার উদ্দেশ্যে অপপ্রচার বা মিথ্যা বলে জ্ঞাত থাকা সত্ত্বেও কোনো তথ্য সম্পূর্ণ বা আংশিক বিকৃত আকারে প্রকাশ, প্রচার বা সম্প্রচার করেন বা করতে সহায়তা করেন তাহলে তার অনধিক ২ বছর কারাদণ্ডে, বা অনধিক ৩ লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবার বিধান রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এসএসসি পরীক্ষাগুজবপ্রশ্ন ফাঁস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হাছান মাহমুদ পরিবারের ৬৫ অ্যাকাউন্টে ৭২২ কোটি টাকার লেনদেন

পরবর্তী

‘টাকার লোভে কিছু মানুষ আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চাইছে’

পরবর্তী
প্রধান বক্তা জননেতা শেখ হাসিনা, জনসভায় ভাষণ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

'টাকার লোভে কিছু মানুষ আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চাইছে'

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মূল ভবনের সামনে বিশ্ববিদ্যালয় লোগো সহ ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজায় গণহত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা স্থগিত

সর্বশেষ

ধেয়ে আসছে ‘আন্ধার’!

আগস্ট ২০, ২০২৬

মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ঠাকুরগাঁওয়ে মিষ্টি বিতরণ

আগস্ট ২০, ২০২৬

সানি দেওলের করুণ দশা, ছক্কা হাঁকালেন ইমরান হাশমি!

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত।

রোহিঙ্গা সংকট দেশের অর্থনীতি ও স্থানীয় পরিবেশের ওপর চাপ তৈরি করছে: সেনাপ্রধান

আগস্ট ২০, ২০২৬

হাড় হিম করা ভয়ানক এই সিনেমার জন্য প্রস্তুত তো?

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT