চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা ছড়ানোর অভিযোগ নিয়ে যা বললেনে বিল গেটস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৯ অপরাহ্ণ ০৫, ফেব্রুয়ারি ২০২৩
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

বহু দিন ধরেই এমন কথা শোনা যাচ্ছিল যে, করোনাভাইরাস ছড়ানোর পিছনে রয়েছে বিল গেটসের ভূমিকা। এ বিষয়ে তিনি বলেন, এই যড়যন্ত্র তত্ত্বের বিষয়ে তিনি ভালোই অবগত।

ইংল্যান্ডের এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, ‘সেই সময়ে লক্ষ লক্ষ মেসেজ আসত ফোনে। অভিযোগ করা হত, আমি নাকি এই করোনা অতিমারির পিছনে রয়েছি।’ রোববার হিন্দুস্তান টাইমস-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

কোভিড নিয়ে এখনও অনেক রহস্য রয়ে গিয়েছে। কিন্তু কোথা থেকে কোভিড ছড়িয়েছে, সে সম্পর্কে একটা ধারণা পাওয়া গিয়েছে এতদিনে। যদিও এই ধারণায় পৌঁছোনোর আগে নানা ধরনের তত্ত্ব এবং ষড়যন্ত্রের কথা ছড়িয়ে পড়েছিল সর্বত্র। কেউ কেউ যেমন বলতেন, কোনো দেশ খুব সচেতনভাবে ছড়িয়ে দিয়েছিল এই ভাইরাস। কারও আবার মত ছিল, এর পিছনে রয়েছে ব্যক্তি বিশেষের ভূমিকা।

যে কয়টি ষড়যন্ত্রের তত্ত্ব সেই সময়ে সবচেয়ে বেশি ছড়িয়ে পড়ে, তার মধ্যে একটি ছিল বিল গেটসকে নিয়ে। তিনিই নাকি সচেতনভাবে ছড়িয়ে দেন করোনাভাইরাস! কিন্তু কেন?

মাইক্রোসফটের নির্মাতার বক্তব্য, সেই সময়ে মানুষ গোটা ঘটনাটির একটি ব্যাখ্যার কাছে পৌঁছোতে চেয়েছেন। তারা চেয়েছেন, এমন একজন খলনায়কের সন্ধান করতে, যে এর পিছনে রয়েছে। তাই কখনও উঠে এসেছে বিল গেটসের নাম, কখনও আবার অ্যান্টনি ফাউচির নাম।

এত লোক থাকতে বিল গেটসই কেন? এর পিছনে রয়েছে একটি কাহিনী। সে কথাও গেটস নিজেই বলেছেন।

Reneta

২০১৫ সালে গেটস এক সাক্ষাৎকারে বলেন, এক ভয়ঙ্কর অতিমারি আসতে চলেছে। সেই অসুখে পৃথিবীর প্রায় এক কোটি মানুষের মৃত্যু হবে। ঐ সাক্ষাৎকারের সূত্রেই মানুষের মনে সন্দেহ তৈরি হয়, গেটস আগে থেকেই করোনাভাইরাস সংক্রমণের কথা জানতেন। কারণ তিনিই হয়তো এর পিছনে রয়েছেন।

হঠাৎ এমন এক ভাইরাস ছড়াতে যাবেনই বা কেন তিনি? ষড়যন্ত্র তত্ত্বে তারও উত্তর আছে। এই মতে যারা বিশ্বাস করেন, তাদের দাবি, গেটস অতিমারির মাধ্যমে পৃথিবীতে মানুষের সংখ্যা কমাতে চান।

এছাড়াও তারা বলছেন, শুধু সংক্রমণে মানুষের মৃত্যুর মাধ্যমে নয়, করোনার এমন টিকাই নাকি গেটস নিয়ে আসতে চলেছেন, যা মানুষের প্রজননের ক্ষমতা কমিয়ে দিতে পারে। আর তার মাধ্যমেই তিনি জনসংখ্যা কমাবেন বলেই এমন ষড়যন্ত্র করেছিলেন।

তবে সে সবই এখন অতীত। আপাতত এই সব তত্ত্বের কথা শুনে তিনি মজাই পান। এমনই জানিয়েছেন গেটস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাবিল গেটস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পেন্টাগনের সঙ্গে এআই চুক্তির প্রতিবাদে গুগলের শীর্ষ কর্মকর্তার পদত্যাগ

জুন ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

পারস্পরিক সহযোগিতায় একসঙ্গে এগিয়ে যাওয়া সময়ের দাবি: দীনেশ ত্রিবেদী

জুন ১২, ২০২৬

কম্বোডিয়ার সাইবার স্ক্যাম চক্র থেকে উদ্ধার ৩৭ বাংলাদেশি দেশে ফিরেছেন

জুন ১২, ২০২৬

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে উৎসবমুখর কক্সবাজার

জুন ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

৪ বছর কোমায় থাকার পর চিরবিদায় নিলেন থাইল্যান্ডের রাজকুমারী

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT