চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘স্টুডেন্ট অ্যাকাউন্ট’ নিয়ে এলো বিকাশ, থাকছে যেসব সুবিধা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৩ অপরাহ্ণ ০৮, জুন ২০২৪
অর্থনীতি
A A

দেশের মোবাইল আর্থিক সেবায় প্রথমবারের মতো ‘স্টুডেন্ট অ্যাকাউন্ট’ নিয়ে এলো বিকাশ। ক্যাশলেস সমাজ গড়ার লক্ষ্যে ও ভবিষ্যৎ প্রজন্মকে ডিজিটাল লেনদেনে প্রস্তুত করতে, ১৪ থেকে ১৮ বছরের নিচের বয়সীদের জন্য এই বিশেষ অ্যাকাউন্ট যা যুক্ত থাকবে তাদের মা অথবা বাবার বিকাশ অ্যাকাউন্টের সঙ্গে। এই ‘স্টুডেন্ট অ্যাকাউন্ট’ খুলতে প্রয়োজন হবে ডিজিটাল জন্ম সনদ, মা অথবা বাবার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার এবং তাদের সম্মতি। দেশের স্মার্ট অর্থনীতির অভিযাত্রায় নতুন প্রজন্মকে ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তিতে আনতেই কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী প্রবর্তন করা হলো এই ‘স্টুডেন্ট অ্যাকাউন্ট’।

যে সেবাগুলো পাওয়া যাবে

১৪ থেকে ১৮ বছরের নিচের বয়সীদের চাহিদার কথা মাথায় রেখেই এই অ্যাকাউন্টের সেবা তালিকা তৈরি করা হয়েছে। শিক্ষার্থীদের স্কুল কলেজের ফি পরিশোধ, ছোট ছোট দৈনন্দিন কেনাকাটা, মোবাইল রিচার্জ, কাউকে টাকা পাঠানো, বিল পরিশোধ সহ কয়েক ধরনের সেবা নেয়া যাচ্ছে এই অ্যাকাউন্ট থেকে। বাংলাদেশ ব্যাংক-এর নির্দেশনা অনুসারে এই অ্যাকাউন্টে সর্বোচ্চ ৩০,০০০ টাকা রাখা যাবে। দিনে ৫,০০০ টাকা এবং এক মাসে সর্বোচ্চ ২৫,০০০ টাকা লেনদেন করতে পারবেন এই অ্যাকাউন্টধারীরা। ‘স্টুডেন্ট অ্যাকাউন্ট’ -এ সেন্ড মানি-এর মাধ্যমে টাকা গ্রহণ করা গেলেও এখানে ক্যাশ ইন বা অ্যাড মানি সেবা ব্যবহারের সুযোগ থাকছে না।

যেভাবে খুলতে হবে ‘স্টুডেন্ট অ্যাকাউন্ট’

বিকাশ অ্যাপ দিয়ে ‘স্টুডেন্ট অ্যাকাউন্ট’ খুলতে শুরুতে অ্যাপ ডাউনলোড করে লগইন/রেজিস্টার-এ ট্যাপ করতে হবে। নিজের মোবাইল নাম্বার দিয়ে ‘জন্ম সনদ’ অপশনটি সিলেক্ট করতে হবে। এখানে ডিজিটাল জন্ম সনদের ছবি তুলে আরও কিছু ব্যক্তিগত তথ্য দিয়ে পরবর্তী ধাপে যেতে হবে। এরপর নমিনি হিসেবে মা অথবা বাবাকে বেছে নিয়ে তাদের সচল বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিয়ে নিশ্চিত করতে হবে। ওই নাম্বারে একটি ভেরিফিকেশন কোড যাবে। সাথে সাথেই অথবা পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যেই ভেরিফিকেশন কোডটি ব্যবহার করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। নির্দিষ্ট ধাপ অনুসরণ করে সফলভাবে এই ‘স্টুডেন্ট অ্যাকাউন্ট’ খুললেই বিকাশ-এর পক্ষ থেকে নতুন অ্যাকাউন্টে ২৫ টাকার বোনাস পেয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। তাছাড়া, কিছু নির্দিষ্ট লেনদেন করার পর শর্ত সাপেক্ষে আরও ১০৫ টাকা বোনাস পাওয়ার সুযোগ থাকছে।

অভিভাবকরা যেভাবে তত্ত্বাবধান করবেন

মা অথবা বাবার সম্মতি সাপেক্ষেই একটি ‘স্টুডেন্ট অ্যাকাউন্ট’ খোলা যাবে। মা অথবা বাবা যেকোনো সময়ই তার বিকাশ অ্যাপের স্টেটমেন্ট থেকেই সন্তানের ‘স্টুডেন্ট অ্যাকাউন্ট’ -এর সব লেনদেন দেখভাল করতে পারবেন।

নতুন এই সেবা সম্পর্কে বিকাশ-এর চিফ এক্সটার্নাল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল শেখ মো. মনিরুল ইসলাম (অব.) বলেন, “ভবিষ্যৎ প্রজন্মকে ডিজিটাল লেনদেনে প্রস্তুত করতে কেন্দ্রীয় ব্যাংকের এই যুগোপযোগী উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। আগামীতে দৈনন্দিন সমস্ত লেনদেনই হবে ক্যাশবিহীন ও জীবনযাত্রার অংশ। আজকের নবীনেরা ডিজিটাল পেমেন্টের ইকোসিস্টেমের সঙ্গে যত পরিচিত হবেন তত তাড়াতাড়িই তারা তাদের আর্থিক লেনদেন ও ব্যবস্থাপনায় দক্ষ হয়ে উঠবেন। নবীন গ্রাহকদের জন্য বিকাশ-এ ‘স্টুডেন্ট অ্যাকাউন্ট’ খোলার এই সুযোগ দেশের আর্থিক অন্তর্ভুক্তিতে একটি মাইলফলক হয়ে থাকবে।”

তিনি আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, ভার্চ্যুয়াল রিয়েলিটি, অগমেন্টেড রিয়েলিটি, রোবোটিকস, বিগ ডেটা- এসব ডিজিটাল প্রযুক্তিতে নবীনরা এখন সবার থেকে এগিয়ে। এমএফএস অ্যাকাউন্টের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে সহজ, নিরাপদ ও দ্রুত আর্থিক লেনদেন সুবিধা তাদের নতুন নতুন প্রযুক্তিতে আগ্রহী করে তুলবে এবং দেশে ক্যাশলেস ডিজিটাল পেমেন্টের ইকোসিস্টেমকে সুদৃঢ় করবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিকাশবিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্টস্টুডেন্ট অ্যাকাউন্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

‘আই হ্যাভ এ প্ল্যান’, আশা দেখালেন হবু ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম

জুলাই ১৮, ২০২৬

সরকারের পাঁচ মাস পূর্তি উপলক্ষে বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন

জুলাই ১৮, ২০২৬

মধ্যে ৮ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা

জুলাই ১৮, ২০২৬
Musician Rafiqul Alam and prominent female entrepreneur Kona Reza awarded lifetime achievement awards

সংগীতশিল্পী রফিকুল আলম ও বিশিষ্ট নারী উদ্যোক্তা কনা রেজাকে আজীবন সম্মাননা প্রদান

জুলাই ১৮, ২০২৬
ঢাকা ও নারায়ণগঞ্জের পাঁচটি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে চলচ্চিত্র ‘মাস্তুল’

ঢাকা ও নারায়ণগঞ্জের পাঁচটি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে চলচ্চিত্র ‘মাস্তুল’

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT