চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চাঁদপুরে জলাবদ্ধতায় নষ্ট হচ্ছে বীজতলা-ধানের চারা

মোরশেদ আলমমোরশেদ আলম
১২:৫৭ অপরাহ্ণ ২৬, অক্টোবর ২০২৪
- সেমি লিড, চাঁদপুর, জনপদ
A A

টানা বৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতায় বিপাকে পড়েছে চাঁদপুরের আমন চাষিরা। জমে থাকা পানিতে নষ্ট হচ্ছে বীজতলা ও রোপণ করা ধানের চারা।

এতে বিপুল অর্থ লোকসানের আশঙ্কা করছেন কৃষকরা। আর এ অবস্থায় চলতি মৌসুমে লক্ষ্যমাত্রা পূরণে শঙ্কা আছে বলে জানিয়েছে কৃষি অধিদপ্তর।

আমন ধানের মৌসুম হওয়ায় চলতি মাসের শুরুতেই বিপুল টাকা খরচ করে বীজতলা প্রস্তুত করেন কৃষকরা। কেউ কেউ আবার রোপণ করেন চারা। তবে হঠাৎ জলাবদ্ধতায় নষ্ট হয়ে গেছে চারা ও বীজতলা। জলাবদ্ধতার কারণে অনাবাদি থেকে যাচ্ছে প্রায় ১ হাজার ৩০০ হেক্টর জমি। এতে প্রায় ২০ কোটি টাকার চাল উৎপাদন ব্যাহত হচ্ছে।

চাঁদপুর কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক সাফায়েত আহমেদ সিদ্দিকী বলেন, চলতি মৌসুমে লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। এ ছাড়া ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনা দেয়ার বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হবে বলে আশ্বাস দিয়েছেন এই কৃষি কর্মকর্তার।

কৃষি অফিসের তথ্যমতে, চলতি মৌসুমে চাঁদপুরে মোট ২৮ হাজার ৪৪৫ হেক্টর জমি রোপা আমন চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চাঁদপুরজলাবদ্ধতাধানের চারানষ্টবীজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

জুন ১৫, ২০২৬

সৌদি প্রবাসীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রদূত

জুন ১৫, ২০২৬

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলিয় শিশুকন্যা নিহত

জুন ১৫, ২০২৬
টেকনাফ, ফাইল ছবি

৭ বাংলাদেশি জেলেকে ট্রলারসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

জুন ১৫, ২০২৬

স্পেনের ফুটবল অর্কেস্ট্রা দেখতে সবাই উদগ্রীব: হাসানুজ্জামান বাবলু

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT