বিনোদন

বিগ বস ওটিটি সিজন ৩-এর বিজয়ী সানা

সানা বিগ বস ওটিটি সিজন ৩ এর বিজয়ী হিসেবে ট্রফি গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সানা বিগ বস ওটিটি সিজন ৩ এর বিজয়ী হিসেবে ট্রফি গ্রহণ করছেন, সুন্দর গাউন পরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী সানা মকবুল রিয়েলিটি শো ‘বিগ বস ওটিটি সিজন ৩’-এর বিজয়ী হয়েছেন। র‍্যাপার নেজিকে হারিয়ে এই সিজনে জিতেছেন তিনি।

ফাইনালের দিন ভোটিং লাইন মাত্র ১০ মিনিটের জন্য খোলা হয়েছিল। সেখানেই নেজির তুলনায় বেশি ভোট পায় সানা। নেজি ছাড়াও রণবীর শোরে, সাই কেতন রাও এবং কৃতিকা মালিকও বিজয়ী হওয়ার দৌড়ে ছিলেন।

সানা প্রথম দিন থেকেই আলোচনায়। ২ আগস্ট, শুক্রবার গ্র্যান্ড ফিনালেতে, সঞ্চালক অনিল কাপুর সানার হাত তুলে ধরে তাকে বিজয়ী ঘোষণা করেছেন। ট্রফির পাশাপাশি সানা ২৫ লাখ টাকাও জিতেছেন।

গ্র্যান্ড ফিনালেতে উপস্থিত ছিলেন রাজকুমার রাও এবং শ্রদ্ধা কাপুর। তারা তাদের সিনেমা ‘স্ত্রী ২’-এর প্রচারে এসেছিলেন। এছাড়াও, বিশাল পাণ্ডে এবং আরমান মালিকের মধ্যে ‘থাপ্পড়’-এর ঘটনা নিয়ে তর্ক-বিতর্কও হয়। সব মিলিয়ে গ্র্যান্ড ফিনালে ছিল জমজমাট।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…