চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৬ পূর্বাহ্ণ ২২, অক্টোবর ২০২৫
- সেমি লিড, অর্থনীতি
A A
স্বর্ণের বার, মূল্যবৃদ্ধির কারণে নতুন রেকর্ড তৈরি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ববাজারে হঠাৎ বড় ধরনের পতন ঘটেছে স্বর্ণের দামে। ইতিহাসের সর্বোচ্চ দামে পৌঁছানোর মাত্র কয়েক দিনের মধ্যেই বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় মঙ্গলবার বাজারে বড় ধাক্কা লাগে।

রয়টার্স জানিয়েছে, বাংলাদেশ সময় বিকেলের দিকে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম একদিনে কমেছে প্রায় ২ দশমিক ৩ শতাংশ। এদিন প্রতি আউন্স স্বর্ণের দাম দাঁড়ায় ৪ হাজার ২৫৬ ডলার ১৯ সেন্টে, যা আগের দিনের সর্বকালীন সর্বোচ্চ ৪ হাজার ৩৮১ ডলার ২১ সেন্টের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।

বাজার বিশ্লেষকদের মতে, গত কয়েক মাস ধরে স্বর্ণের দামে যে ধারাবাহিক উর্ধ্বগতি দেখা যাচ্ছিল, তার পরিপ্রেক্ষিতে এখন বাজার স্বাভাবিক সংশোধন পর্যায়-এ প্রবেশ করেছে। বিনিয়োগকারীরা মুনাফা তুলে নেওয়ায় দামের সাময়িক পতন ঘটলেও, বিশ্ববাজারে স্বর্ণের চাহিদা এখনও শক্তিশালী অবস্থানে রয়েছে।

Banglabid

এদিকে স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও বড় পতন লক্ষ্য করা গেছে। রুপার দাম কমেছে ৪ দশমিক ৩ শতাংশ, দাঁড়িয়েছে প্রতি আউন্সে ৫০ ডলার ৩১ সেন্টে। প্লাটিনামের দাম নেমেছে ১ হাজার ৫৮৩ ডলার ৩৮ সেন্টে এবং প্যালাডিয়াম কমে দাঁড়িয়েছে ১ হাজার ৪৩০ ডলার ০৪ সেন্টে।

তবে বিশ্ববাজারে স্বর্ণের দাম কমলেও, দেশের বাজারে আগের দামে বিক্রি হচ্ছে স্বর্ণ। দেশের বাজারে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকায় বিক্রি হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: স্বর্ণের দাম
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে আরেকটি স্বর্ণজয় রাফির

আগস্ট ১৬, ২০২৬

‘বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হবে’

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দর ও সাত অঞ্চলে সতর্ক সংকেত

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT