চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশে স্বর্ণের দামের বড় পতন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০২ অপরাহ্ণ ২৫, মার্চ ২০২৬
- টপ লিড নিউজ, অর্থনীতি
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরিতে সর্বোচ্চ ৫ হাজার ৪৮২ টাকা পর্যন্ত দাম কমানো হয়েছে। এতে ভালো মানের (২২ ক্যারেট) এক ভরি স্বর্ণের দাম নেমে এসেছে ২ লাখ ৪১ হাজার ৪৪৪ টাকায়, যা মঙ্গলবার ছিল ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা।

বুধবার (২৫ মার্চ) এক বিজ্ঞপ্তিতে বাজুস এ তথ্য জানায়। নতুন নির্ধারিত দাম বুধবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। সংগঠনটি জানায়, তেজাবি (পিওর গোল্ড) স্বর্ণের দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারেও এর প্রভাব পড়েছে এবং সে অনুযায়ী দাম সমন্বয় করা হয়েছে।

নতুন মূল্য তালিকা অনুযায়ী,২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা, ২১ ক্যারেট ২ লাখ ৩০ হাজার ৪৮১ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯৭ হাজার ৫৩০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৬০ হাজার ৯০৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

তবে স্বর্ণের দাম কমলেও অপরিবর্তিত রয়েছে রুপার বাজার। ২২ ক্যারেট রুপার ভরি ৫ হাজার ৩৬৫ টাকা, ২১ ক্যারেট ৫ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৩২৪ টাকায় বিক্রি হচ্ছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের কারণে চলতি মাসের শুরুতে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী ছিল। পরবর্তীতে মূল্য সমন্বয়ের ফলে দর ওঠানামা করতে থাকে। এরই ধারাবাহিকতায় বর্তমানে বাজারে দরপতন দেখা যাচ্ছে।

বিশ্ববাজারের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম এখন প্রায় ৪ হাজার ৫৬০ ডলারে নেমেছে, যা ঈদের আগে ৪ হাজার ৬৮০ ডলারের বেশি ছিল। এর আগে ২৯ জানুয়ারি স্বর্ণের দাম ৫ হাজার ৫৫০ ডলার এবং ৩০ জানুয়ারি ৫ হাজার ২০০ ডলারে পৌঁছেছিল।

উল্লেখ্য, গত মাসের শেষ দিকে বিশ্ববাজারে স্বর্ণের দাম অস্বাভাবিকভাবে বাড়ায় দেশের বাজারেও রেকর্ড সৃষ্টি হয়। ২৯ জানুয়ারি ভরিপ্রতি এক ধাপে ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে ভালো মানের স্বর্ণের দাম ২ লাখ ৮৬ হাজার টাকায় উন্নীত করা হয়, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ ছিল।

ট্যাগ: ১৮ ক্যারেট২১ ক্যারেট২২ ক্যারেটআজকে সোনার দামবাজুসবাংলাদেশ জুয়েলার্স সমিতিভরিসনাতন পদ্ধতির স্বর্ণসোনাসোনার দামস্বর্ণস্বর্ণের দাম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হরমুজ নিয়ে ‘বড় উপহার’ দিয়েছে ইরান: ট্রাম্পের দাবি

পরবর্তী

কক্সবাজারে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা নিহত

পরবর্তী
কক্সবাজারে নিহত ছাত্রদল নেতা খোরশেদ আলম, ছবি: প্রতিনিধি।

কক্সবাজারে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা নিহত

চাঁদাবাজির অভিযোগে ফেনী সরকারি কলেজের ছাত্রদল সভাপতি বহিষ্কার

সর্বশেষ

ছবি: সংগৃহীত

‘বাংলাদেশ ও চীনের মধ্যে সহযোগিতায় বাড়বে কর্মসংস্থান ও পেশাগত সম্ভাবনা’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: শিক্ষা মন্ত্রণালয়ের করিডোরে সাপ (সংগৃহীত)।

সচিবালয়ের করিডোরে ৩ সাপ, তারপরে যা ঘটল…

আগস্ট ২৭, ২০২৬

রাজধানীর বর্জ্য থেকে উৎপাদন হবে বিদ্যুৎ

আগস্ট ২৭, ২০২৬
আন্তর্জাতিক বেসরকারি সংস্থা 'নূরা হেলথ'ও বাংলাদেশের জাতীয় টেলিভিশন চ্যানেল 'চ্যানেল আই' চুক্তি স্বাক্ষর করছে।

রোগীর সুস্থতায় পরিবারের ভূমিকা তুলে ধরতে চ্যানেল আই ও নূরা হেলথের যৌথ উদ্যোগ

আগস্ট ২৭, ২০২৬

আবারও আলভারেজকে নিয়ে বার্সার নাটকীয়তা

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT