অর্থনীতি

১৯ অক্টোবর সারাদেশে স্বর্ণের দোকান বন্ধ

১৯ অক্টোবর সারাদেশে স্বর্ণের দোকান বন্ধ

ছবি: সংগৃহীত

সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আগামী ১৯ অক্টোবর ঢাকাসহ দেশের সব স্বর্ণের (জুয়েলারি) প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

রোববার (১৮ অক্টোবর) স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এর সভাপতি এনামুল হক এর সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানা হয়েছে।

এতে বলা হয়, শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে অষ্টমী পূজার দিন অর্থাৎ আগামীকাল (১৯ অক্টোবর) সোমবার সারাদেশে সব জুয়েলারি দোকান পূর্ণদিবস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাজুস। ওই দিন দে‌শের সব জুয়েলারি দোকান বন্ধ থাক‌বে।

বিষয়:দোকান বন্ধ বাজুস বাংলাদেশ জুয়েলার্স সমিতির শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মালম্বী স্বর্ণ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…