অপরাধ

প্রতারণার মামলায় বিদিশার দুই বছরের কারাদণ্ড

বিদিশা, প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ডের বিষয়টি নিয়ে সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতারণার মামলায় বিদিশার দুই বছরের কারাদণ্ডের বিষয়টি নিয়ে ছবি, যেখানে তিনি মুখোমুখি।. Channel i News – চ্যানেল আই নিউজ

সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার অভিযোগে এক মামলায় দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম বুধবার এ মামলার রায় ঘোষণা করেন। কারাদণ্ডের পাশাপাশি বিদিশাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে রায়ে।

বাদীপক্ষের আইনজীবী হেমায়েত উদ্দিন খান (হিরণ) বলেন, বিদিশা পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

বারিধারার প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট বিক্রি করা নিয়ে প্রতারণার অভিযোগ এনে ২০০৮ সালে গুলশান থানায় এ মামলা করেন মোশাররফ হোসেন সিকদার নামের এব ব্যবসায়ী।

বিষয়:গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন বিদিশা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…