চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এরশাদের জীবনী নিয়ে সিনেমা বানাতে চান বিদিশা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩৪ অপরাহ্ণ ২০, অক্টোবর ২০২৩
বিনোদন
A A

সাবেক সেনাপ্রধান, জাতীয় পার্টির চেয়ারম্যান এবং প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ তুলে সিনেমা বানাতে চান তার সাবেক স্ত্রী বিদিশা এরশাদ।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে বিদিশা তার এই ইচ্ছের কথা জানিয়ে বলেন, আমাদের দেশের ডিরেক্টর এবং আর্টিস্টরা এখন অনেক ক্রিয়েটিভ। তারা সুন্দর সুন্দর কাজ উপহার দিচ্ছেন। আমার মনে হয়, হুসেইন মুহাম্মদ এরশাদকে নিয়ে যদি বায়োপিক করা যায়, তাহলে তার সম্পর্কে দেশের মানুষ অনেককিছু জানতে পারবে। আমি আশাবাদী দেশকে একটি ভালো মুভি উপহার দিতে পারবো।

বিদিশা বলেন, ‘শত্রুর সঙ্গে বসবাস’ নামে একটি বই লিখেছিলাম। এই বইটি নিয়ে মোস্তফা সরয়ার ফারুকী কাজ করতে চেয়েছিলেন। বইটি আমার বায়োগ্রাফি। এতে ডেফিনেটলি বিশাল জায়গা জুড়ে আমার জীবনে এরশাদ সাহেব আছে।

এসময় বিদিশা বলেন, ‘আমি চিন্তাভাবনা করছি হুসেইন মুহাম্মদ এরশাদের একটি বায়োপিক করলে কেমন হয়!’

সাক্ষাৎকারে বিদিশা জানান, সম্প্রতি মুক্তি পাওয়া জাতির জনক শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত ‘মুজিব: একটি জাতির রূপকার’ দেখে তিনি মুগ্ধ হয়েছেন।

বিদিশা বলেন, শেখ মুজিবুর রহমানকে নিয়ে যে বায়োপিক হয়েছে সেটা দেখার মতো হয়েছে। আমি রীতিমতো থান্ডার হয়েছি। যারা এখানে অভিনয় করেছেন তারা প্রাণপণ দিয়ে অভিনয় করেছে। এই সিনেমা না দেখলে বাঙালি বুঝবে না শেখ হাসিনা কত কি লস করেছেন।

Reneta

তিনি বলেন, আমরা সবাই জানি শেখ হাসিনা ১৫ আগস্টে তার পরিবারের সবাইকে হারিয়েছেন। কিন্তু মুজিব সিনেমা দেখলে সবাই বুঝবে স্বজন হারানোর কতো কষ্টের।

বিদিশা বলেন, আমি ৫০০ টাকা টিকেট কেটে এই সিনেমা দেখেছি। আমার কাছে মনে হয়েছে টিকেটের মূল্য বেশি। তাহলে সাধারণ মানুষ কি এই সিনেমা দেখতে হলে আসবে না? পশ শ্রেণীর মানুষরাই শুধু দেখবে?

বিদিশা এরশাদ মনে করেন, মেহনতী মানুষ থেকে শুরু করে পরবর্তী জেনারেশন যেন এই সিনেমা দেখতে পারে সেই ব্যবস্থা করা উচিত। তিনি বলেন, প্রত্যেক জেলায় জেলায় যদি সিনেমাটির দেখানো যায় তাহলে আরও ভালো হতো এবং টিকেটের মূল্য আরও কমানো উচিত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এরশাদবায়োপিকবিদিশামুজিবমোস্তফা সরয়ার ফারুকীলিড বিনোদনশত্রুর সঙ্গে বসবাসশেখ হাসিনাসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

বাজেট প্রথমবারের মত সৃজনশীল অর্থনীতিতে গুরুত্ব

জুন ১১, ২০২৬

বাজেটে শিক্ষা খাতে আগের বছরের চেয়ে বরাদ্দ বেড়েছে

জুন ১১, ২০২৬

ফ‍্যাসিষ্ট আমলের মত ঋণ করে ঘি না খাওয়ার কথা বলে আবার ঋণেই ভরসা

জুন ১১, ২০২৬

খাদ্যনিরাপত্তা ও গ্রামীণ অর্থনীতিকে প্রস্তাবিত বাজেটে বিশেষ গুরুত্ব

জুন ১১, ২০২৬

বাজেটে দাম কমবে ধান-চাল-গম-ভোজ্যতেলসহ ৬০ নিত্যপণ্যের

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT