চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারী দিবসে বিদিশা, যে বার্তা দেবে এই নাটক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০৫ অপরাহ্ণ ০৬, মার্চ ২০২৪
বিনোদন
A A

যেসব নারীর গায়ের রঙ কালো, তাদের প্রতিনিয়ত কটু কথা শুনতে হয়। বিয়ের জন্য পাত্রপক্ষ দেখতে এলে নাক সিটকায়, পাড়া-প্রতিবেশী তাকে কথায় কথায় গায়ের রঙ নিয়ে খোঁটা দেয়। বন্ধুমহলেও চরমভাবে অবহেলার শিকার হতে হয়! এতে করে চরমভাবে মানসিক হেনস্তায় পড়তে হয়।

এমন গল্পকে উপজীব্য করে জনপ্রিয় নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ এবার নির্মাণ করলেন ‘বিদিশা’ নামে বিশেষ এক নাটক। যেটি ৮ মার্চ নারী দিবস উপলক্ষে সিনেমাওয়ালার ইউটিউবে উন্মুক্ত হবে। এর মাধ্যমে নির্মাতা সমাজের প্রচলিত কুসংস্কারের বিপক্ষে ইতিবাচক বার্তা দিয়ে চেয়েছেন।

গেল ডিসেম্বরে মেহজাবীন চৌধুরীকে নিয়ে ‘অনন্যা’ নাটক বানিয়ে দেশ বিদেশের ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন রাজ। ওই নাটকের মাধ্যমে তিনি কর্মজীবী এবং নবজাতক মায়েদের দুঃখ-দুর্দশার চিত্র তুলে ধরেছিলেন। দর্শকদের মতে, গেল বছর প্রচারিত হাজারও নাটকের ভিড়ে ‘অনন্যা’ অন্যতম সেরা নাটক!

এবার নারী প্রধান গল্পে বাংলাদেশের সমাজ ব্যবস্থার চিরচেনা চিত্র থেকে ‘ফ্যামিলি ক্রাইসিস’ নাটকের নির্মাতা বানালেন ‘বিদিশা’। বুধবার বিকেলে এর ট্রেলার প্রকাশ হয়েছে। যা দেখে অনেকেই ইউটিউবে মন্তব্য করে বলছেন, ‘বিদিশা’ নাটকটি দেখার জন্য অধীর আগ্রহে আছেন।

নির্মাতা রাজ বলেন, গায়ের রঙ সৃষ্টিকর্তা প্রদত্ত। এতে কারো হাত থাকে না। তাই যোগ্যতা দিয়ে মানুষকে মূল্যায়ন করা উচিত, গায়ের রঙ দেখে নয়।

”মুখে বলি কালো জগতের আলো। এগুলো শ্রেফ মুখের কথাই! দিনশেষে যার গায়ের রঙ কালো তাকে নানাভাবে অপমান করি, যা কোনোভাবেই কাম্য নয়। সমাজের এই চিত্রটি তুলে এনেছি এবং নির্মাতা হিসেবে দায়বদ্ধতার জায়গা থেকে আমি কাজের মাধ্যমে ইতিবাচক বার্তা দেয়ার চেষ্টা করেছি।” বলছিলেন রাজ।

Reneta

কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সাবিলা নূর। আরও আছেন শামীমা নাজনীন, সমু চৌধুরী, এরফান মৃধা শিবলু। ‘বিদিশা’র গল্পটি লিখেছেন আবুল বাশার পিয়াস, চিত্রনাট্য নির্মাতা রাজের। চিত্রগ্রহণ করেছেন ফুয়াদ বিন আলমগীর। সংগীত পরিচালনায় শাহরিয়ার মার্সেল।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এরফান মৃধা শিবলুনারী দিবসমুহাম্মদ মোস্তফা কামাল রাজশামীমা নাজনীনসমু চৌধুরীসাবিলা নূরসিনেমাওয়ালা
শেয়ারTweetPin

সর্বশেষ

সুইজারল্যান্ড-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি প্রকাশ করেছে ‘হেলভেটিক ম্যাগাজিন’

সুইজারল্যান্ড-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি প্রকাশ করেছে ‘হেলভেটিক ম্যাগাজিন’

মে ৩, ২০২৬
ডায়বেটিস বিশেষজ্ঞদের উপস্থিতিতে ‘সেমিনার অফ ডায়বেটিস ম্যানেজমেন্ট এন্ড প্রিভেনশন’

ডায়বেটিস বিশেষজ্ঞদের উপস্থিতিতে ‘সেমিনার অফ ডায়বেটিস ম্যানেজমেন্ট এন্ড প্রিভেনশন’

মে ৩, ২০২৬
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে অপতথ্য মোকাবেলায় কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে অপতথ্য মোকাবেলায় কাজ করতে তথ্যমন্ত্রীর আহ্বান

মে ৩, ২০২৬
ছবি সংগৃহীত

‘আওয়ামী লীগের শাসনামলে গণমাধ্যমের স্বাধীনতা ধ্বংস করে দেওয়া হয়েছে’

মে ২, ২০২৬

বৃষ্টি দেখে ‘পরিকল্পনা’ বদলায় নিউজিল্যান্ড

মে ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT