আন্তর্জাতিক

ইসরায়েলের পাশে থাকার প্রতিশ্রুতি দিলেন বাইডেন

বাইডেনের দৃঢ় মনোভাবের ছবি, ইসরায়েল সমর্থন প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাইডেনের ছবি, তিনি ইসরায়েল সমর্থনের জন্য দৃঢ়প্রতিজ্ঞ।. Channel i News – চ্যানেল আই নিউজ

সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনস্যুলেটে ইসরায়েলের হামলার ঘটনার পর ইরানের অব্যাহত হুমকির মধ্যে ইসরায়েলের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় গত বুধবার বাইডেন হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় বলেন, ইসরায়েলের নিরাপত্তা সুরক্ষিত করতে সবকিছু করবে যুক্তরাষ্ট্র।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ‘ইসরায়েলকে অবশ্যই শাস্তি পেতে হবে’ এমন মন্তব্যের প্রসঙ্গে বাইডেন বলেন, ইরান ও দেশটির সমর্থিত গোষ্ঠীগুলোর এই হুমকির বিপরীতে ইসরায়েলের নিরাপত্তা রক্ষায় যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ।

সেসময় বাইডেনের সঙ্গে ছিলেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা।

বিষয়:আয়াতুল্লাহ আলী খামেনি ইরান ইসরায়েল জো বাইডেন যুক্তরাষ্ট্র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…