আন্তর্জাতিক

নভেম্বরে শি জিনপিংয়ের সাথে সাক্ষাৎ করবেন বাইডেন

বাইডেন ও শি জিনপিংয়ের মধ্যে বন্ধুত্বপূর্ণ সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাইডেন ও শি জিনপিংয়ের মধ্যে সৌজন্য সাক্ষাৎ, পেছনে মার্কিন ও চীনা পতাকা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

নভেম্বর মাসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে সাক্ষাৎ করবেন বলে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মতে, দুই দেশের মধ্যে সম্পর্ক স্থিতিশীল করার প্রচেষ্টা হিসেবে এই বৈঠকটি করা হবে।

এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

হোয়াইট হাউজের একজন প্রশাসনিক কর্মকর্তা বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চীনের প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করতে আগ্রহী। তবে চূড়ান্ত পর্যায়ে কিছু এখনও নিশ্চিত হয়নি।

কর্মকর্তারা আরও বলেছেন, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আগামী সপ্তাহে ওয়াশিংটনে আসার পরে পরিকল্পনাগুলো আরও পরিষ্কার হবে।

ওয়াশিংটনে চীনা দূতাবাসের মুখপাত্র লিউ পেংইউ একটি ই-মেইলে বলেছেন, চীন এবং যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক যোগাযোগ করছে। উভয় পক্ষকে একই দিকে কাজ করতে হবে, বাধাগুলো পরিষ্কার করতে হবে।

বিষয়:চীন জো বাইডেন মার্কিন যুক্তরাষ্ট্র শি জিনপিং

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…