আন্তর্জাতিক

নর্থ কোরিয়ার রাশ টেনে ধরার উপায় চান বাইডেন

বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও থাইল্যান্ডের নেতারা একসঙ্গে হাসিমুখে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নর্থ কোরিয়ার রাশ টেনে ধরার জন্য আন্তর্জাতিক নেতাদের বৈঠক, হাসিমুখে আলোচনা ও বন্ধুত্বপূর্ণ পরিবেশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রোববার সাউথ কোরিয়া ও জাপানী নেতৃবৃন্দের সাথে বৈঠকে নর্থ কোরিয়ার রাশ টেনে ধরার উপায় নিয়ে আলোচনা করবেন।

অন্যদিকে এর একদিন পর সোমবার চীনা নেতা শি জিনপিংয়ের সাথে মুখোমুখি বৈঠকে বসতে যাচ্ছেন বাইডেন। নর্থ কোরিয়া সাম্প্রতিক সময়ে একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর পরিপ্রেক্ষিতে আশংকা করা হচ্ছে দেশটি খুব শিগগিরই সপ্তম পরমাণু পরীক্ষা চালাবে।

হোয়াইট হাউস থেকে বলা হয়েছে, ইন্দোনেশিয়ায় জি ২০ সম্মেলনের ফাঁকে বাইডেন শি জিনপিংয়ের সাথে যে বৈঠক করবেন তাতেও পিয়ংইয়ংয়ের কর্মকান্ডের রাশ টেনে ধরতে চীনের ওপর চাপ দেবেন বাইডেন।

এছাড়া তিনি নর্থ কোরিয়ার সৃষ্ট হুমকি মোকাবেলা নিয়ে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ও সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক ইয়েলের সাথে বৈঠকে আলোচনা করবেন বলেও হোয়াইট হাউস থেকে বলা হয়েছে।

উল্লেখ্য, নমপেনে পূর্ব এশীয় শীর্ষ সম্মেলনের ফাঁকে এ তিন নেতার বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে।

মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, শি’র সাথে বৈঠকে বাইডেন কোন দাবি তুলবেন না। বরং তিনি শি’কে এই বলে সতর্ক করবেন যে, আরো ক্ষেপণাস্ত্র ও পরমাণু সক্ষমতা মানে যুক্তরাষ্ট্র এ অঞ্চলে তার সামরিক উপস্থিতি জোরদার করবে, যা বেইজিং তীব্রভাবে বিরোধিতা করে।

সুলিভান সাংবাদিকদের বলেন, নর্থ কোরিয়া কেবল যুক্তরাষ্ট্র, জাপান ও সাউথ কোরিয়ার জন্যে হুমকি সৃষ্টি করছে না, পুরো অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করছে।

বিষয়:মার্কিন প্রেসিডেন্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…