চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিমানবন্দরে গ্রেপ্তার প্রয়াত অভিনেত্রী আকাঙ্খার প্রেমিক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১০ অপরাহ্ণ ০৭, এপ্রিল ২০২৩
বিনোদন
A A

বারাণসীর হোটেল রুমে জনপ্রিয় ভোজপুরী নায়িকা আকাঙ্খা দুবের মৃত্যুর ঘটনায় অবশেষে গ্রেপ্তার করা হল প্রেমিক সমর সিংকে। পুলিশ সূত্রে খবর, উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে গ্রেপ্তার করা হয়েছে সমর সিংকে।

এর আগে আকাঙ্খার মৃত্যুতে সমর সিং ও তার ভাই সঞ্জয় সিংয়ের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের করেন অভিনেত্রীর মা। আকাঙ্খার মৃত্যুর পর থেকেই পালিয়ে বেড়াচ্ছিলেন সমর সিং। অবশেষে শুক্রবার (৭ এপ্রিল) সকালে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় তাকে।

এদিকে এই মামলায় আরও এক অভিযুক্ত সমর সিং-এর ভাই সঞ্জয় সিং-এর খোঁজ এখনও মেলেনি। পুলিশ ইতিমধ্যেই তাকে ধরতে নোটিশ জারি করেছে। জানা গেছে, সমরও দেশ ছাড়ার পরিকল্পনা করে ফেলেছিলেন। বিষয়টি জানতে পারার পরই সমর যাতে পালাতে না পারেন সে বিষয়ে সমস্ত বিমানবন্দর কর্তৃপক্ষকে জানিয়ে রেখেছিল পুলিশ।

এদিকে আকাঙ্খা দুবেরের কাকা ও কাকিমার অভিযোগ ছিল, বহুদিন ধরেই আকাঙ্খাকে প্রাণে মারার হুমকি দিচ্ছিলেন সমর সিং ও তার ভাই সঞ্জয় সিং। আকাঙ্খার কাছ থেকে মোটা অঙ্কের টাকা ধার হিসাবে নিয়েছিলেন প্রেমিক সমর সিং। অভিনেত্রী সেই টাকা ফেরত চাওয়ার পর থেকেই তাকে খুনের হুমকি দেওয়া হচ্ছিল বলে দাবি তার পরিবারের লোকদের।

সম্প্রতি পুলিশের হাতে এসেছে আকাঙ্খার ময়নাতদন্তের রিপোর্ট। সেই রিপোর্ট অনুযায়ী আকাঙ্খার পেটে মিলেছে বাদামী রঙের অজানা তরলের উপস্থিতি, এছাড়াও তার কব্জিতে মিলেছে আঘাতের চিহ্ন। যদিও আকাঙ্খার পেটে আর অন্যকোনও খাবার, পানীয় কিংবা অ্যালকোহল পাওয়া যায়নি। তার পেটের মিউকাস মেমব্রেন বন্ধ হয়ে গিয়েছিল বলে রিপোর্টে উল্লেখ রয়েছে।

এদিকে সম্প্রতি মৃত্যুর কয়েকঘণ্টা আগের সিসিটিভি ফুটেজও পুলিশের হাতে এসেছেন। যেখানে সন্দীপ সিং নামে এক ব্যক্তিকে অভিনেত্রীর সঙ্গে সিঁড়ি দিয়ে উঠতে দেখা যায়। তার হাতে থাকা ব্যাগ থেকেই হোটেলের রুমের চাবি খুঁজছিলেন আকাঙ্খা। তিনি প্রায় ১৫-২০ মিনিট আকাঙ্খার ঘরে ছিলেন, তারপর বের হয়ে যান। এতক্ষণ সন্দীপ সিং সেখানে কী করছিলেন? তার পরিচয়-ই বা কী? তা খতিয়ে দেখছে পুলিশ।

Reneta

সূত্র: এনডিটিভি

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়আকাঙ্খা দুবেপুলিশরহস্যময়সিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

উন্ডাভসহ জার্মানির একাদশে যাদের দেখা যেতে পারে

জুন ২৬, ২০২৬

বিশ্বকাপে ভারতের সাথে পারল না বাংলাদেশ

জুন ২৫, ২০২৬

বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই

জুন ২৫, ২০২৬

বাংলাদেশিদের জন্য আবারও ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

জুন ২৫, ২০২৬

মনিবিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ ‘আই স্ট্রাইকার’

জুন ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT