রাজধানীর ভাষানটেক এলাকায় বিআরপি বস্তিতে আগুন নিয়ন্ত্রণে এসেছে। নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।
বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল ১১টার দিকে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দুপুর সাড়ে বারোটার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।








