চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবারও ফ্লপের পথে কঙ্গনার নতুন ছবি!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৩ অপরাহ্ণ ১৩, জুন ২০২৬
বিনোদন
A A

শুক্রবার (১২ জুন) ভারতীয় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে কঙ্গনা রানাউতের ছবি ‘ভারত ভাগ্য বিধাতা’। কিন্তু বক্স অফিসে এর শুরুটা হয়েছে খুবই দুর্বল।

২৬/১১ মুম্বাই জঙ্গি হামলার সময় হাসপাতালের কর্মীদের সাহসিকতার উপর ভিত্তি করে তৈরি এই ছবি সমালোচকদের প্রশংসা পেলেও, প্রথম দিনে দর্শক সংখ্যা ছিল হতাশাজনক!

প্রথম দিনের আয় রীতিমতো হতাশ করেছে নির্মাতাদের। এখন সবার নজর সপ্তাহান্তের দিকে, ইতিবাচক রিভিউয়ের উপর ভর করে ছবিটি ঘুরে দাঁড়াতে পারে কিনা, সেটাই দেখার বিষয়।

Banglabid

ট্রেড ওয়েবসাইট স্যাকনিল্কের প্রাথমিক তথ্য অনুযায়ী, ‘ভারত ভাগ্য বিধাতা’ ভারতে প্রথম দিনে প্রায় ১ কোটি টাকা নেট কালেকশন করেছে। ছবিটির গ্রস কালেকশন দাঁড়িয়েছে ১.১৯ কোটি টাকায়। মুক্তির দিনে মোট ২১৮১টি শো চলেছে এবং সারাদিনে হলে দর্শক সংখ্যা ছিল গড়ে প্রায় ১১ শতাংশ। বক্স অফিসের নিরিখে এই আয় খুবই দুর্বল বলে মনে করা হচ্ছে। এখন ছবিটির ভাগ্য পুরোপুরি নির্ভর করছে সপ্তাহান্তের আয়ের উপর।

কঙ্গনা রানাউতের সাম্প্রতিক ছবিগুলোর সঙ্গে তুলনা করলে, ‘ভারত ভাগ্য বিধাতা’-র ওপেনিং সবচেয়ে দুর্বলগুলোর মধ্যে একটি। ২০২৫ সালে মুক্তি পাওয়া ‘ইমার্জেন্সি’ প্রথম দিনে ২.৫০ কোটি টাকা আয় করেছিল, যেখানে ‘তেজস’ ১.২৫ কোটি টাকার ওপেনিং পেয়েছিল। অন্যদিকে, ২৬/১১ হামলার প্রেক্ষাপটে তৈরি আদিভি সেশের ছবি ‘মেজর’ মুক্তির প্রথম দিনে ৭ কোটি টাকার দুর্দান্ত ব্যবসা করেছিল। সেই তুলনায় ‘ভারত ভাগ্য বিধাতা’-র শুরুটা বেশ ফিকে।

‘ভারত ভাগ্য বিধাতা’ ছবিটি লিখেছেন এবং পরিচালনা করেছেন মনোজ তপাড়িয়া। ২০০৮ সালের মুম্বাই জঙ্গি হামলার সময় কামা হাসপাতালের মেডিকেল কর্মীদের সাহসিকতার উপর ভিত্তি করে এই ছবির গল্প তৈরি হয়েছে। গল্পে মূলত নার্স অঞ্জলি কুলথের বীরত্ব তুলে ধরা হয়েছে, যিনি সেই ভয়াবহ পরিস্থিতিতে প্রায় ২০ জন গর্ভবতী মহিলার জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

Reneta

ছবিটি নিয়ে কঙ্গনা রানাউত বলেছিলেন, “এটি ২০০৮ সালের মুম্বাই জঙ্গি হামলার এক অকথিত বীরত্বের গল্প। এটি সেই সব ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের গল্প, যারা গুলি, বিশৃঙ্খলা এবং মারাত্মক বিপদের মাঝেও রোগীদের সেবা করা থামাননি।” তিনি আরও বলেন, “আমি ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের এই আত্মত্যাগ দেখে মুগ্ধ, যারা নিজেদের জীবন বিপন্ন জেনেও কর্তব্য পালন করে গেছেন।”

ছবিটির সহ-প্রযোজক হিসেবে রয়েছেন কঙ্গনা রানাউত নিজে। এটি ডঃ জয়ন্তীলাল গড়ার পেল স্টুডিও দ্বারা পরিবেশিত হয়েছে। ছবিতে কঙ্গনা রানাউতের সঙ্গে ইশা দে, গিরিজা ওক এবং স্মিতা তাম্বে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন। মণিকর্ণিকা ফিল্মস, পরমহংস ক্রিয়েশনস, ইউনোইয়া ফিল্মস এলএলপি এবং ফ্লোটিং রক্স এন্টারটেইনমেন্টও এই ছবির প্রযোজনার সঙ্গে যুক্ত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: 'ভারত ভাগ্য বিধাতা'‘তেজস’ইমার্জেন্সিকঙ্গনা রানাউতবক্স অফিসবলিউডমুম্বাই হামলালিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সরকারি দফতরে সৌরবিদ্যুৎ ব্যবহারের নতুন নির্দেশনা

আগস্ট ১১, ২০২৬
ছবি: প্রতিনিধি।

৩৮ বছরে এই প্রথম কুড়ুলগাছি দাখিল মাদ্রাসার সব পরীক্ষার্থী ফেল

আগস্ট ১১, ২০২৬

আগামীকাল দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত।

যেমন ব্যালটে ভোটে নির্বাচিত হবেন রাষ্ট্রপতি

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত।

খাদ্য অধিকার আইন প্রণয়নে ‘খানি বার্ষিক সম্মেলন ২০২৬’ অনুষ্ঠিত

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT