কিশোরগঞ্জ

ভৈরব নদী বন্দরকে আন্তর্জাতিক নৌবন্দর করা হবে: উপদেষ্টা সাখাওয়াত

উপদেষ্টা সাখাওয়াত ভৈরব নদী বন্দর পরিদর্শন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

উপদেষ্টা সাখাওয়াত ভৈরব নদী বন্দর পরিদর্শন করছেন, স্থানীয় মানুষ ও কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন জানিয়েছেন, বিশ্বব্যাংকের ৯৭ কোটি টাকা অর্থায়নে ভৈরবে নির্মাণ করা হবে আন্তর্জাতিক মানের নৌবন্দর।

আজ (১১ নভেম্বর) সোমবার বেলা সাড়ে ১১টায় ভৈরব নদী বন্দর পরিদর্শন করে এম সাখাওয়াত হোসেন বলেন, ভৈরব নৌ বন্দরটি দেশের সব থেকে পুরনো ও গুরুত্বপূর্ণ একটি নৌ বন্দর। এই বন্দরটি আন্তর্জাতিক নৌ বন্দর করার লক্ষ্যে উন্নয়ন কার্যক্রম চলছে।

তিনি বলেন, ৯৭ কোটি টাকা ব্যয়ে বিশ্ব ব্যাাংকের অর্থায়নে আগামী কয়েক দিনের মধ্যে বিআইডব্লিউটি কাজটি শুরু করবে এবং ২০২৫ এর ডিসেম্বরের মধ্যে এর নির্মাণ কাজ শেষ হবে। এই বন্দর নতুন করে নির্মাণ করা হলে মেঘনা নদী ভাঙন রোধ হবে এবং নদী রক্ষা করাও সম্ভব হবে।

তিনি আরও বলেন, নৌ বন্দরটির আধুনিকায়ন হলে কর্ম সংস্থানের সুযোগ তৈরী হবে। তবে প্রকল্পটি বিশ্ব ব্যাংকের একটি প্রকল্প এবং তাদের অর্থায়নে হবে। প্রকল্পের মাধ্যমে লঞ্চ,স্পীড বোড ও মালামাল লোড-আনলোডের জন্য ৩টি জেটি করা হবে।

এম সাখাওয়াত হোসেন জানিয়েছেন, প্রকল্পের কাজ করতে গিয়ে আশপাশের দোকানপাট ভাঙা হবে। যাদের প্রয়োজনীয় কাগজপত্র আছে তারা ক্ষতিপূরণ পাবে।

ভৈরব বন্দর নির্মাণ পরিদর্শণ শেষে আশুগঞ্জে ভারতের নির্মাণাধিন বন্দর পরিদর্শণে যান নৌ পরিবহন উপদেষ্টা।

বিষয়:এম সাখাওয়াত হোসেন নৌ পরিবহন উপদেষ্টা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…