চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হত্যা মামলায় কব্জি কাটা গ্রুপের ভাইগ্না বিল্লাল গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৫ অপরাহ্ণ ২৯, নভেম্বর ২০২৪
- সেমি লিড, অপরাধ
A A
গ্রেপ্তার কব্জি কাটা গ্রুপের ভাইগ্না বিল্লাল, ঢাকা শহরে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর মোহাম্মদপুর থানার হাউজিং কর্মী বিল্লাল গাজী হত্যা মামলার অন্যতম আসামি ও ‘কব্জিকাটা গ্রুপের’র অন্যতম সদস্য বিল্লাল ওরফে ভাগ্নে বিল্লাল ওরফে অগ্নি বিল্লালকে (২৮) দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‌্যাব।

গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর আদাবর থানার শ্যামলী হাউজিং এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার কাছ থেকে সামুরাই, পাহাড়ী দা, লক কাটার, তিন টি ওয়াকিটকি, দুটি ওয়াকিটকি চার্জার, শিশা খাওয়ার মেশিন, মোটরসাইকেল, রাউটার এবং দুটি মোবাইল উদ্ধার করা হয়।

আজ শুক্রবার মোহাম্মদপুরের দুর্ধর্ষ এই গ্যাংটির সদস্যকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-২ সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) ও সহকারী পরিচালক শিহাব করিম।

মোহাম্মদপুর থানায় দায়ের হওয়া হত্যা মামলার বরাত দিয়ে তিনি জানান: নিহত বিল্লাল গাজী (২৮) সাভার থানার একটি হাউজিং কোম্পানীর মাঠ পর্যায়ের কর্মী। গত ১ অক্টোবর রাতে বিল্লাল গাজী তার অফিসের লোকজনের সঙ্গে প্রকল্প এলাকা হতে হাউজিংয়ের লোকজনের সঙ্গে ডিউটি শেষে বাসায় ফেরার পথে মোহাম্মদপুর থানার নবোদয় হাউজিং এলাকায় মো. বিল্লাল ওরফে ভাগ্নে বিল্লালসহ কব্জি কাটা গ্রুপের ২০ থেকে ২৫ সন্ত্রাসী পূর্ব পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে দেশিয় অস্ত্র দিয়ে বিল্লাল গাজীকে কুপিয়ে গুরুতর আহত করে।

পরে স্থানীয়রা বিল্লাল গাজীকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় নিহত বিল্লাল গাজীর মা বাদী হয়ে রাজধানীর মোহাম্মদপুর থানায় ২২ জন আসামির নাম উল্ল্যেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন।

Reneta

এরই ধারাবাহিকতায়, তথ্য প্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি দল মো.বিল্লাল ওরফে ভাগ্নে বিল্লালকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। আসামিকে রাজধানীর মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কব্জিকাটা গ্রুপভাইগ্না বিল্লাল অস্ত্রসহ গ্রেপ্তারর‌্যাব
শেয়ারTweetPin

সর্বশেষ

সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী আজ

আগস্ট ৬, ২০২৬

শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলতে দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর: পররাষ্ট্র মন্ত্রণালয়

আগস্ট ৫, ২০২৬

শিশু ধর্ষণের অভিযোগ মাথায় নিয়ে নির্বাচনে জয়ী পাকিস্তানের সাবেক মন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

সাকিব আল হাসানের বাড়িতে হামলা

আগস্ট ৫, ২০২৬
শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT