চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একটি টাকাও পারিশ্রমিক নেননি ভাবনা!

মস্কো চলচ্চিত্র উৎসবে নির্বাচিত সিনেমাটি নিয়ে অভিনেত্রী ভাবনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৫ অপরাহ্ণ ১৮, এপ্রিল ২০২৬
বিনোদন
A A

জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবীব ভাবনা অভিনীত চলচ্চিত্র ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’ ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘আর্টকোর’ বিভাগে প্রদর্শিত হচ্ছে। শনিবার (১৮ এপ্রিল) সিনেমাটির প্রথম প্রদর্শনী!

উৎসবে অংশ নিতে ক‘দিন আগে মস্কো-তে গেছেন ভাবনা, অংশ নিয়েছেন উদ্বোধনী অনুষ্ঠানে। সেখান থেকে এই অভিনেত্রী জানালেন, এই সিনেমায় অভিনয়ের জন্য তিনি একটি টাকাও পারিশ্রমিক নেননি!

আসিফ ইসলাম পরিচালিত ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’ সিনেমাটা বিলীন হতে যাওয়া যাত্রাপালা নিয়ে। ভাবনার মতে,  এই সিনেমায় বাংলাদেশের পুরনো শিল্পকে রি-প্রেজেন্ট করা হয়েছে।

এবারই প্রথম নিজের অভিনীত চলচ্চিত্র নিয়ে আন্তর্জাতিক এই মর্যাদাপূর্ণ আসরে অংশ নিচ্ছেন ভাবনা। যা তিনি তার অভিনয়জীবনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন।

ভাবনা বললেন, আমার কাছে তো এটা ভীষণ গুরুত্বপূর্ণ। যেহেতু আমি অভিনয় করেছি এটা আমার বাড়তি পাওনা, তবে বাংলাদেশী হিসেবে আমাদের যেকোনো সিনেমা এখানে সিলেক্টেড হওয়া আমাদের সবার জন্য অনেক গর্বের। তাছাড়া এই কাজটা আমার কাছে একটু বেশি স্পেশাল। কারণ, দেশের বাইরে আমার অভিনীত প্রথম কোন সিনেমা প্রিমিয়ার হচ্ছে।

কথা প্রসঙ্গে ভাবনা নিজেই জানান, তিনি ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’ অভিনয়ের জন্য একটি টাকাও পারিশ্রমিক নেননি। চ্যানেল আই অনলাইনকে ভাবনা বললেন, কান ফিল্ম ফেস্টিভ্যাল থেকে ফেরার পর ডিরেক্টর (আসিফ ইসলাম) এই ছবির ব্যাপারে আমার সাথে আলাপ করেন। তিনি রিকোয়েস্ট করেন এই কাজের ব্যাপারে এবং গল্পটা শোনান। তারপর জানান, প্রযোজক পাচ্ছেন না, টাকাও নেই কীভাবে কাজটি করবেন! আমি একজন ডিরেক্টরের সন্তান। সিনেমার আগে প্রযোজক পাওয়া নিয়ে ডিরেক্টরের এই কষ্টটা আমি বুঝতে পারি। সেই সঙ্গে শিল্পের প্রতি আমি সবসময় দায়িত্বশীল। সবকিছু বিবেচনা করে মনে হয়েছে, এই সিনেমাটির পাশে থাকি। এই চিন্তা করে একটি টাকাও আমি নেইনি।

Reneta

ভাবনার মন্তব্য, এটি তুলনামূলক কম বাজেটের সিনেমা। কিন্তু ভালো লেগেছে, নির্মাতা এই কাজটি ঠিকভাবে করতে চেয়েছেন। পয়সা না থাকলেও যে সিনেমা বানানো যায়, নির্মাতার এই ইচ্ছাটা আমার পছন্দ হয়েছে। অনেকে বেশি বাজেটের আশায় বসে থাকেন, কিন্তু উনি থেমে থাকেননি। সবচেয়ে বড় কথা হলো, আমাদের কালচার যাত্রা শিল্প নিয়ে এই সিনেমা। দায়িত্বশীলতার দিক থেকে সিদ্ধান্ত নেই কাজটির সাথে থাকি।

মস্কো চলচ্চিত্র উৎসবে ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’ -এর দ্বিতীয় ও শেষ প্রদর্শনীটি ২১ এপ্রিল স্থানীয় সময় রাত ৯টায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আশনা হাবীব ভাবনাআসিফ ইসলামকিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেসপারিশ্রমিকমস্কোলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT