অর্থনীতি

বঙ্গবন্ধুর সমাধিতে বিজিএমইএ নতুন কমিটির শ্রদ্ধা

বিজিএমইএ নতুন কমিটির সদস্যরা বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিজিএমইএ নতুন কমিটির সদস্যরা বঙ্গবন্ধুর সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানাচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)-এর নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।

আজ শনিবার (৪ মে) দুপুরের পর কমিটির সভাপতি এস এম মান্নান কচির নেতৃত্বে কমিটির অন্যান্য সদস্যরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

নেতৃবৃন্দ সমাধিসৌধের পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে জাতির পিতার প্রতি গভীর সম্মান প্রদর্শন করেন।

নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দরা পরে পবিত্র ফাতেহা পাঠ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের আত্মার শান্তি কামনায় মোনাজাতে অংশ নেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, সাফল্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

এ সময় সংগঠনটির সাবেক সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান, ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য খসরু চৌধুরী এমপি, সিনিয়র সহসভাপতি খন্দকার রফিকুল ইসলাম, সহসভাপতি আব্দুল্লাহ হিল রাকিব, এম ডি নাসির উদ্দিন, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মইনুল হক, টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  খন্দকার আমিনুল রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিষয়:গোপালগঞ্জের টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা বিজিএমইএ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…