চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২৪ ঘণ্টায় সীমান্তে পুশ-ইনের ১০টি চেষ্টা রুখে দেওয়া হয়েছে: বিজিবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৭ অপরাহ্ণ ০৪, জুন ২০২৬
- সেমি লিড, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় গত ২৪ ঘণ্টায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ‘পুশইনের ১০টি চেষ্টা’ রুখে দেওয়ার দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। একইসঙ্গে সম্ভাব্য পুশইন প্রতিরোধে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সাথে বিজিবি দায়িত্ব পালন করে যাচ্ছে বলেও জানিয়েছে।

যেসব সীমান্তে বিএসএফ পুশ ইনের চেষ্টা করেছে সেগুলোর মধ্যে রয়েছে, ঝিনাইদহের যাদবপুর সীমান্ত, একই জেলার মহেশপুর সীমান্ত দিয়ে বিএসএফ পুশ ইনের চেষ্টা করলে বিজিবির টহলদল ও স্থানীয় জনসাধারণের তাৎক্ষণিক প্রতিরোধের মুখে বিএসএফ ওই ব্যক্তিদের পুনরায় ভ্যানে তুলে অন্যত্র সরিয়ে নিতে বাধ্য হয়।

বাংলাদেশের আরো যেসব সীমান্তে বিএসএফ পুশ ইনের চেষ্টা করেছে সেগুলোর মধ্যে যশোরের গোগা ও রুদ্রপুর সীমান্ত, জয়পুরহাটের কয়া ও বাসুদেবপুর সীমান্ত, ঠাকুরগাঁও এর হরিপুর সীমান্ত, পঞ্চগড়ের রওশনপুর সীমান্ত রয়েছে।

Reneta

তবে, প্রতিটি সীমান্তেই বিএসএফের এই প্রচেষ্টা প্রতিহত করেছে বিজিবি। এছাড়া কয়েকটি সীমান্তে বেশ কিছু মানুষকে বাংলাদেশে পুশ ইনের জন্য বিএসএফ জড়ো করে রেখেছে বলেও জানিয়েছে বিজিবি। এসব স্থানে কড়া নজরদারির কথা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ।

এসব স্থানের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত, একই জেলার সোনামসজিদ সীমান্ত এবং নেত্রকোনার কচুগড়া সীমান্তে বেশ কিছু মানুষ পুশ ইনের উদ্দেশ্যে বিএসএফ জড়ো করে রেখেছে বলে জানিয়েছে বিজিবি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানিয়েছে, সীমান্ত দিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না। আন্তর্জাতিক সীমান্ত ব্যবস্থাপনা, বিদ্যমান আইন এবং দ্বিপাক্ষিক সমঝোতার পরিপন্থী যেকোনো পুশইন প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।

একইসঙ্গে, সীমান্তে বিজিবির গোয়েন্দা নজরদারি, টহল ও অপারেশনাল কার্যক্রম জোরদার করা হয়েছে বলেও জানানো হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পুশইনের ১০টি চেষ্টাবিজিবিরুখে দেওয়ার দাবিসীমান্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ শুরু

আগস্ট ১, ২০২৬

ক্যালিফোর্নিয়ায় বিধ্বস্ত মার্কিন যুদ্ধবিমান, অল্পের জন্য রক্ষা পেলেন পাইলট

আগস্ট ১, ২০২৬

দামিয়েত্তা বন্দরে হামলায় ইরানকে দায়ী করার দাবি নাকচ করল মিশর

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

এল নিনোর প্রভাবে বাড়তে পারে বৈশ্বিক তাপমাত্রা, জাতিসংঘের সতর্কবার্তা

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

৭ অঞ্চলে দমকা হাওয়া-বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT