ক্রিকেট

পরিচালক হয়ে একদিনের মাথায় বিসিবি থেকে পদত্যাগ

আত্মবিশ্বাসী যুবক সুন্দর পরিবেশে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন যুবক সাদা শার্ট ও ব্লেজার পরা, গাছের পাশে দাঁড়িয়ে আছেন, পেছনে বাড়ি ও আলো ঝলমলে পরিবেশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন কমিটি গঠনের মাত্র একদিনের মাথায় পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন নির্বাচিত পরিচালক মীর শাকরুল আলম সীমান্ত। পদত্যাগের কারণ হিসেবে ব্যবসায়িক ব্যস্ততার বিষয়টি উল্লেখ করেন তিনি।

সোমবার বিসিবি সভাপতি বরাবর পদত্যাগপত্র জমা দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পুত্র সীমান্ত। রাজশাহী অঞ্চল থেকে একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক নির্বাচিত হন তিনি।

পদত্যাগপত্রে সীমান্ত জানান, তার পিতা সরকারের প্রতিমন্ত্রী হওয়ায় বর্তমানে পারিবারিক ব্যবসা-বাণিজ্যের গুরুত্বপূর্ণ দায়িত্ব তার ওপর ন্যস্ত রয়েছে। এ কারণে বিসিবির মতো গুরুত্বপূর্ণ জাতীয় প্রতিষ্ঠানে পরিচালকের দায়িত্ব যথাযথভাবে পালন করা তার পক্ষে সম্ভব হবে না।

তিনি আরও উল্লেখ করেন, দায়িত্বশীলতার জায়গা থেকে এবং প্রতিষ্ঠানের স্বার্থ বিবেচনায় তিনি পরিচালকের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে তার পদত্যাগপত্র গ্রহণের জন্য বিসিবি সভাপতির প্রতি অনুরোধ জানিয়েছেন।

বিষয়:পরিচালক বিসিবি বিসিবি নির্বাচন মীর শাহে আলম সীমান্ত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…