বাংলাদেশ

ফেনীতে স্টাফসহ ৪০০ কারাবন্দিকে বিজিবির খাদ্য সহায়তা

ফেনীতে খাদ্য সহায়তা গ্রহণ করছে কারাবন্দিরা, বিজিবি সদস্যরা বিতরণ করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেনীতে স্টাফসহ ৪০০ কারাবন্দিকে বিজিবির খাদ্য সহায়তা প্রদান।. Channel i News – চ্যানেল আই নিউজ

ফেনী কারাগারের বন্দিদের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কারাগারে স্টাফসহ ৪০০ কারাবন্দিকে খাদ্য সহায়তা দিচ্ছে বিজিবি।

ফেনীর পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া উপজেলাসহ বিভিন্ন এলাকায় বন্যা প্রকোপ আকার ধারণ করেছে জানিয়ে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বলেন: ভয়াবহ বন্যায় জীবন-মৃত্যুর মাঝখানে দিন কাটাচ্ছে এসব অঞ্চলের লাখ লাখ মানুষ। বানের পানিতে ডুবে যাওয়া এই জেলার বাসিন্দারা বন্দি জীবন কাটাচ্ছেন। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি হয়েছে কারাগারের বন্দিদের।

তিনি বলেন, আকস্মিক বন্যায় তলিয়ে গেছে ফেনী জেলা কারাগারের সবকিছু। বিপর্যস্ত কারাগারে দেখা দিয়েছে খাদ্য সংকটসহ মানবিক বিপর্যয়। গত শুক্রবার থেকে ছিল না কোনো খাবারের ব্যবস্থা। এমন মানবিক বিপর্যয়ে এগিয়ে এসেছে বিজিবি। কারাগারের স্টাফসহ ৪০০ কারাবন্দিকে রান্না করা খাবারসহ বিভিন্ন প্রকার শুকনো খাবার ও বিশুদ্ধ পানি সরবরাহ করা হচ্ছে।

এ ছাড়াও রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার আয়নামতি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বাইতুশ শরফ হাফেজিয়া মাদ্রাসায় আশ্রয় নেওয়া বন্যাদুর্গত ৩৫০ জন মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে বিজবি। পাশাপাশি ব্যাটালিয়নের মেডিকেল অফিসার মেজর গাজী মো. হাসানের তত্ত্বাবধানে বাইতুশ শরফ হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় আশ্রয় নেওয়া ১৪২ জন রোগীকে জরুরি চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে।

মো. শরীফুল ইসলাম বলেন, যতদিন পর্যন্ত এ বিপর্যয় না কাটে ততদিন পর্যন্ত ফেনী কারাগারে বিজিবির এই খাদ্য সহায়তা কার্যক্রম চলমান থাকবে।

এদিকে সীমান্তবর্তী এলাকাসহ সকল বন্যার্তদের সাহায্যের জন্য রিলিফ ফান্ড খুলেছে বিজিবি। ঢাকার সীমান্ত ব্যাংক পিএলসি প্রন্সিপাল শাখায় ব্যাক একাউন্ট খোলা হয়েছে। একাউন্ট নম্বর- ১০০১২৪১০০১৪৩৫। দেশের যে কোনো প্রান্ত থেকে এই একাউন্টে টাকা পাঠানো যাবে।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…