চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাধ্যতামূলকভাবে মূল স্কোয়াডে রাখতে হবে ২ জুনিয়র ফুটবলার

বাফুফের লিগ কমিটির সিদ্ধান্ত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৮ অপরাহ্ণ ০১, মে ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

বাফুফের প্রফেশনাল লিগ কমিটির সভা থেকে এসেছে বেশ কয়েকটি সিদ্ধান্ত। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৪-২৫ মৌসুমে অংশগ্রহণকারী ক্লাবগুলোকে খেলা শুরুর আগে মূল স্কোয়াডের ২৩ জনের তালিকায় বয়সভিত্তিক দলের দুজন ফুটবলার রাখাকে বাধ্যতামূলক করা হয়েছে। এদের ভেতর একজন অনূর্ধ্ব-১৬ এবং আরেকজনকে অনূর্ধ্ব-১৮ দলের খেলোয়াড় হতে হবে । অন্তত একজন ফুটবলারকে অবশ্যই শুরুর একাদশে রাখতে হবে।

১৯৯০ সালে বয়সভিত্তিক দলের ফুটবলারদের দলে রাখা ও খেলানোর নিয়ম চালু হয়েছিল। পুরনো সেই নিয়ম দেশের আবারো চালু করছে ফুটবলের অভিভাবক সংস্থা। বাফুফে ভবনে বুধবার লিগ কমিটির সভা শেষে সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিদেশি ফুটবলার খেলোয়াড় এখন থেকে স্কোয়াডে পাঁচজনকে ক্লাবগুলো অন্তর্ভুক্ত করতে পারবে। শুরুর একাদশে থাকতে পারবেন সর্বাধিক চার ফুটবলার। কোনো বিদেশিকে কোচ বেঞ্চে বসালে তার পরিবর্তে আরেক বিদেশিকে মাঠে নামানো যাবে।

সবমিলিয়ে বিপিএলের জন্য একটি ক্লাব ৩৬ জন খেলোয়াড় নিবন্ধন করতে পারবে। সর্বাধিক ৬ বিদেশি ফুটবলারকে নিবন্ধন করানো যাবে। ছয়জনের মধ্যে এক ফুটবলারকে অবশ্যই এশিয়া অঞ্চলের হতে হবে।

আসন্ন ২০২৪-২৫ মৌসুমের ফুটবল মৌসুমের ক্যালেন্ডার সভায় অনুমোদন দেয়া হয়। এখন থেকে প্রতি বছর ক্যালেন্ডার ধরেই ফুটবল ম্যাচ মাঠে গড়াবে। চলতি মৌসুমের ভেন্যুগুলোই খেলার জন্য বেছে নেয়া হয়েছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে কোনো ক্লাব ভেন্যুর বদল চাইলে তা বিবেচনায় থাকবে। স্বাধীনতা কাপ ও ফেডারেশন কাপের পূর্ববর্তী তিন ভেন্যুর সঙ্গে ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম যুক্ত হবে।

বিপিএলের ২০২৪-২৫ মৌসুমের শীর্ষস্থান অর্জনকারী চার দল নিয়ে আয়োজিত হবে সুপার কাপ। আসরটি ডাবল লিগ পদ্ধতিতে মাঠে গড়াবে।

Reneta

বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের (বিসিএল) ২০২৩-২৪ মৌসুমে অংশ নেয়া দলগুলোর অনূর্ধ্ব-১৬ ফুটবল দলের অংশগ্রহণে বাফুফে অনূর্ধ্ব-১৬ ফুটবল লিগের দলবদল আগামী ৪ মে থেকে ১০ জুন পর্যন্ত চলবে। ২৫ জুন থেকে শুরু হবে লিগ, যেটির বাইলজ সভায় অনুমোদিত হয়। অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৮ ফুটবল লিগের ভেন্যুগুলো পরিদর্শনের মাধ্যমে অনুমোদন দেয়া হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাফুফেবাফুফের লিগ কমিটিলিড স্পোর্টসসভা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: নিহত আইনজীবী নিজাম উদ্দিন শান্ত

বাগেরহাটে ছুরিকাঘাতে আইনজীবী নিহত

জুলাই ২৫, ২০২৬

ফাইনাল নয়, ডি মারিয়ার কাছে ইংল্যান্ডকে হারানো ছিল বিশ্বকাপের সেরা অর্জন

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশের ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ প্রস্তাব জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত

জুলাই ২৫, ২০২৬

চিলির সেরা ক্লাবেই যাচ্ছেন বিশ্বকাপ মাতানো কেপ ভার্দে গোলরক্ষক ভোজিনহা

জুলাই ২৫, ২০২৬

কলকাতায় প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল, আগ্রহ আছে বাংলাদেশেরও

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT