ফুটবল

আন্তর্জাতিক ফুটবলে নিরপেক্ষ ভেন্যু-যুগে পা রাখছে বাংলাদেশ

বাংলাদেশের আন্তর্জাতিক ফুটবল স্টেডিয়াম, দর্শক শূন্য, খেলার মাঠ প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

বসুন্ধরা কিংস অ্যারেনা, ছবি: চ্যানেল আই অনলাইন

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আগামী ১৮ নভেম্বর এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে মিয়ানমারের বিপক্ষে আফগানিস্তানের হোম ম্যাচের ভেন্যু বেছে নেয়া হয়েছে কিংস অ্যারেনাকে। ম্যাচটির মধ্য দিয়ে আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে নিরপেক্ষ ভেন্যু-যুগে পা রাখতে চলেছে বাংলাদেশ।

মঙ্গলবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বলা হয়েছে, আফগানিস্তান ফুটবল ফেডারেশন হোম ম্যাচ আয়োজনের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রতি আনুষ্ঠানিক অনুরোধ জানালে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) সেটি অনুমোদন করেছে।

মূলত নিরাপত্তা ইস্যুতে আফগানিস্তানে ফিরতি ম্যাচ খেলতে যেতে রাজি নয় মিয়ানমার। বাধ্য হয়েই দেশটিকে খুঁজতে হয়েছে নিরপেক্ষ ভেন্যু। বাফুফে প্রস্তাবে রাজি হওয়ায় ১৮ নভেম্বর আফগানিস্তান-মিয়ানমার ম্যাচটি গড়াবে ঢাকার কিংস অ্যারেনায়। একইদিনে বাংলাদেশ-ভারত ম্যাচটি হবে জাতীয় স্টেডিয়ামে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন আশা করছে, এ অর্জন ভবিষ্যতে আরও অনেক আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট আয়োজনের পথ উন্মুক্ত করবে।

বিষয়:আফগানিস্তান এএফসি কিংস অ্যারেনা বাফুফে বাংলাদেশ মিয়ানমার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…