চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রজতজয়ন্তী পেরিয়ে চ্যানেল আইয়ের ২৬ বছরে পদার্পণ

মাশরুর শাকিল মাশরুর শাকিল
১২:০১ পূর্বাহ্ণ ০১, অক্টোবর ২০২৪
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A

১৯৯৯ সালের পয়লা অক্টোবর দেশের টেলিভিশন জগতে এক নতুন সূর্যোদয় হয়। আজ সেই সূর্য ২৫ পেরিয়ে ২৬ এর যাত্রা শুরু করেছে। চ্যানেল আই এমন একটি নাম, যা বাংলাদেশের গণমাধ্যম জগতকে শুধু আলোকিত করেনি বরং চেতনায় জাগিয়ে তুলেছে গভীর প্রত্যয়- হৃদয়ে বাংলাদেশ। বাংলাদেশের মাটি-প্রকৃতি-কৃষ্টি-সংস্কৃতির দীর্ঘ যাত্রায় কোটি দর্শককে সাথে নিয়ে চ্যানেল আই হয়ে ওঠে সবার প্রাণের চ্যানেল।

২৫ বছরের দুরন্ত বর্ণিল পথ চলায় রজতজয়ন্তী পেরিয়ে চ্যানেল আই শুধু একটি টেলিভিশন নয়, কোটি দর্শকের ভালোবাসায় একটি পরিবার, এক অনন্য অনুভূতি, যা বাংলাদেশের প্রতিটি মানুষের জীবনে অবিচ্ছেদ্য হয়ে উঠেছে। সংবাদ থেকে শুরু করে সংস্কৃতি, বিনোদন থেকে সামাজিক দায়িত্ব প্রতিটি ক্ষেত্রে হৃদয়ে বাংলাদেশকে ধারণ করে অবিচল পথ চলার সঙ্গী হয়ে উঠেছে চ্যানেল আই।

চ্যানেল আই তার প্রতিটি আয়োজনে সবার আগে রেখেছে সবুজ শ্যামল বাংলাদেশের মাটি-মানুষ আর প্রাণ-প্রকৃতিকে। চ্যানেল আই দেশের ইতিহাস ঐতিহ্য ও সাংস্কৃতিক বৈচিত্রকে ধারণ করে দর্শকদের জন্য উপহার দিয়েছে নানা অনুষ্ঠান। কৃষি, কৃষক ও প্রান্তিক মানুষের জীবন মান উন্নয়নে হৃদয়ে মাটি ও মানুষ বিশ্বজুড়ে বাঙালির হৃদয়ে স্থান করে নিয়েছে। প্রাণ-প্রকৃতি রক্ষায় চ্যানেল আইয়ের অনুষ্ঠান প্রকৃতি ও জীবন জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে অর্জন করেছে ভিন্ন মাত্রার মর্যাদা।

দেশের প্রতিটি বিশেষ দিবসে চ্যানেল আই প্রাঙ্গণে মেলা, সকল মতকে সমান গুরুত্ব দিয়ে প্রকাশে সাম্প্রতিক বিষয় নিয়ে টক শো তৃতীয় মাত্রা, সংবাদপত্রের গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আলোচনা অনুষ্ঠান সংবাদপত্রে বাংলাদেশ ২৫ বছর ধরে দেশের মানুষের কণ্ঠস্বর তুলে ধরছে।

চ্যানেল আই শুধু সংবাদ পরিবেশনের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, তারা মানুষের জীবনের কথা বলেছে। জাতীয় দিবসগুলোতে যখন পুরো দেশ একত্রিত হয়, তখন চ্যানেল আইও সেই উদ্যাপনের অগ্রগণ্য অংশীদার। একুশে ফেব্রুয়ারি কিংবা স্বাধীনতা ও বিজয় দিবসে ভিন্নমাত্রার আয়োজনে এগিয়ে থাকে চ্যানেল আই।

নাটক, গান, চলচ্চিত্রের মধ্য দিয়ে চ্যানেল আই গড়ে তুলেছে এক সৃজনশীল জগত। যেখানে মানুষ খুঁজে পেয়েছে ভালোবাসা, সাহস, এবং জীবনের নতুন অর্থ।
দেশ ও প্রবাসে বাংলাদেশের মানুষ চ্যানেল আইকে দেখেন তাদের জীবনের অংশ আর নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে।

Reneta

টেলিভিশনের পর্দার গণ্ডি পেরিয়ে চ্যানেল আই দুনিয়াজুড়ে দর্শকদের সঙ্গে সংযোগ স্থাপন করেছে ডিজিটাল মাধ্যমে। বাংলা ভাষার সবচেয়ে বেশি কনটেন্ট নিয়ে চ্যানেল আইয়ের ওটিটি প্লাটফরম আইস্ক্রিন স্বল্প সময়ে দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।

২৬ বছরের পথ চলার এই মাহেন্দ্রক্ষণে চ্যানেল আই আগামীতে আরও এগিয়ে যেতে চায় দেশের মানুষের জন্য। বলে যেতে চায় দেশ ও দেশের মানুষের কথা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যানেল আইচ্যানেল আইয়ের ২৬ বছরে পদার্পণচ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকী
শেয়ারTweetPin

সর্বশেষ

মুন্সিগঞ্জের বালাশুরে গরুর খামারিদের সমবায়ভিত্তিক সাফল্য

জুলাই ১৮, ২০২৬

বাংলাদেশকে ইউরোপের দিকে ঝোঁকার পরামর্শ দিয়েছেন ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ মার্ক শেরে শার্লে

জুলাই ১৮, ২০২৬

‘সাহিত্যের প্রতি রুচিশীল মনন নির্মাণে আবুল হাসনাতের ভূমিকা ছিল অসাধারণ’

জুলাই ১৮, ২০২৬

চট্টগ্রাম-দোহাজারী রেলপথের উন্নয়ন হলে জলাবদ্ধতায় আর রেল চলাচল বন্ধ হবে না

জুলাই ১৮, ২০২৬

কোটা আন্দোলনকে গণঅভ্যুত্থানে রূপ দিয়েছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT