পর্দায় আসছে বিয়ন্সের কনসার্ট ফিল্ম ‘রেনেসাঁ: অ্যা ফিল্ম বাই বিয়ন্সে’। গায়িকার রেনেসাঁ ওয়ার্ল্ড ট্যুর নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি।
রবিবার সন্ধ্যায় বিয়ন্সে সিনেমাটির ট্রেলার প্রকাশ করেছেন। ডিসেম্বরে মুক্তির অপেক্ষায় থাকা এই ছবির অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়ে গেছে। এএমসি, রিগ্যাল ও সিনেমার্ক থেকে অগ্রিম টিকেট কেনা যাবে।
ট্রেলারের একাংশে বিয়ন্সেকে বলতে শোনা যায়, ‘আমি যখন পারফর্ম করি, তখন আমি মুক্ত’। রেনেসাঁ ট্যুর প্রসঙ্গে বিয়ন্সে বলেন, ‘এই ট্যুরে আমার লক্ষ্য ছিল যেমন একটি জায়গা তৈরি করা যেখানে সবাই মুক্ত, কাউকে বিচার করা হবে না সেখানে’।
বিয়ন্সের এই ছবিতে পারিবারিক মুহূর্তও দেখানো হবে। মেয়েকে সঙ্গে নিয়ে বিয়ন্সের রিহার্সালের দৃশ্যও থাকবে। ব্যাকআপ ড্যান্সার ব্লু আইভি কার্টারকেও দেখানো হবে। থাকবেন শন কার্টারও।
২০২২ সালে স্ম্যাশ হিট অ্যালবাম রেনেসাঁ স্ম্যাশ হিট অ্যালবাম রেনেসাঁ মুক্তির পর চলতি বছরের ১০ মে থেকে শুরু হয় এটি নিয়ে শিল্পীর ওয়ার্ল্ড ট্যুর। সেসব লাইভ স্ট্রিম নিয়েই নির্মিত হচ্ছে সিনেমাটি। ছবিটি মুক্তি পাবে ১ ডিসেম্বর।
সূত্র: ভ্যারাইটি







