অর্থনীতি

২ লাখ পরিবারের দায়িত্ব কে নেবে প্রশ্ন তুলেছেন বেক্সিমকোর ৪২ হাজার কর্মী

বেক্সিমকো কর্মীদের সংবাদ সম্মেলনে বক্তারা দায়িত্বের প্রশ্ন তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সংবাদ সম্মেলনে বেক্সিমকো কর্মীরা দায়িত্বের প্রশ্ন তুলে বক্তব্য রাখছেন, পেছনে বাংলা ভাষায় লেখা ব্যানার দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ব্যাংকিং সুবিধা চালুসহ কারখানা খুলে দেয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছে বেক্সিমকোর কর্মীরা। সংবাদ সম্মেলনে ৪২ হাজার কর্মীর পক্ষ থেকে জানানো হয়েছে, ১ ফেব্রুয়ারি থেকে বেতন-ভাতা কে দেবে? তাদের দায়িত্ব কে নেবে এই প্রশ্নের জবাব চান ২ লাখ পরিবার।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের কার্যালয়ে আয়োজিত হয় এই সংবাদ সম্মেলন।

সম্মেলনে কর্মীরা অভিযোগ জানায়, সম্পূর্ণ রাজনৈতিক কারণে বেক্সিমকো গ্রুপের ১৬টি প্রতিষ্ঠানকে গলা টিপে হত্যা করা হচ্ছে।

বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক বিক্রি করে সাড়ে ১৫ হাজার কোটি টাকা পাওয়া যেতে পারে। কিন্তু ৪২ হাজার কর্মীর পাওনা মেটাতে দরকার হবে ২২ হাজার কোটি টাকা। অথচ কারখানাগুলো চালু রাখলে প্রায় ১০ লাখ মানুষ বেঁচে যাবে, ব‍্যাংকের দায়ও শোধ হবে।

বিষয়:কর্মী বেক্সিমকো সংবাদ সম্মেলন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…