বিনোদন

স্পেনে ‘মানবিক ছবি’র জন্য মনোনীত ‘মাস্তুল’

ইমাজিনইন্ডিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-এর ২৪তম আসরে ‘সেরা মানবিক সিনেমা’ বিভাগে মনোনীত মাস্তুল

চারজন পুরুষের দল, তারা সুন্দর পোশাক পরা, একটি লাল সিঁড়ির পাশে দাঁড়ানো. Channel i News - চ্যানেল আই নিউজ

স্পেনে ‘মানবিক ছবি’র জন্য মনোনীত ‘মাস্তুল’ এর জন্য চারজন পুরুষের দল।. Channel i News – চ্যানেল আই নিউজ

সদ্য অনুষ্ঠিত ৪৭তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘স্পেশাল মেনশন’ অর্জনের পর আরো একটি সুসংবাদ দিলো বাংলাদেশি সিনেমা ‘মাস্তুল’! আসছে সেপ্টেম্বরে স্পেনে অনুষ্ঠিতব্য একটি উৎসবে ‘সেরা মানবিক ছবি’র জন্য মনোনয়ন পেয়েছে মোহাম্মদ নূরুজ্জামানের এই ছবি!

১ সেপ্টেম্বর থেকে স্পেনের মাদ্রিদ শহরে বসছে ইমাজিনইন্ডিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-এর ২৪তম আসর। আর সেখানেই ‘সেরা মানবিক চলচ্চিত্র’-এর জন্য ‘লাইফ অ্যাওয়ার্ড’ বিভাগে মনোনীত হয়েছে নূরুজ্জামানের ‘মাস্তুল’। ইমাজিনইন্ডিয়ার ওয়েব সাইটে এ নিয়ে একটি সংবাদ বিবৃতিও প্রকাশ করে।

নির্মাতা জানিয়েছেন, মস্কোতে ‘মাস্তুল’-এর প্রিমিয়ারের পর বহু জায়গা থেকেই সিনেমাটি নিয়ে আগ্রহ দেখাচ্ছেন। তারই ধারাবাহিকতায় ১ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত ইমাজিনইন্ডিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৫-এ যাচ্ছে মাস্তুল।

এই উৎসবে যোগ দিতে আমন্ত্রণও পেয়েছেন নির্মাতা। সব ঠিক থাকলে সেপ্টেম্বরে স্পেনের উদ্দেশে যাত্রা করবেন বলেও জানান।

জলে ভাসমান জাহাজীদের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘মাস্তুল’। সিনেমাটিতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, আরিফ হাসান, সিকদার মুকিত, সিফাত বন্যা প্রমুখ। ছবিটির ডিজিটাল ডিস্ট্রিবিউশন ও প্রমোশনে আছে টঙঘর টকিজ।

দেশে মুক্তির বিষয়ে নির্মাতা জানান, স্পেনের ইমাজিনইন্ডিয়া উৎসবে যোগ দেয়ার আগেই দেশের দর্শকদের ‘মাস্তুল’ দেখাতে চাই। সেভাবেই পরিকল্পনা চলছে। বাকিটা দেখা যাক।

বিষয়:আমিনুর রহমান মুকুল আরিফ হাসান দীপক সুমন ফজলুর রহমান বাবু মাস্তুল মোহাম্মদ নূরুজ্জামান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…