চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বছরের আলোচিত পাঁচ সিনেমা

ফিরে দেখা ২০২৪

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৭ অপরাহ্ণ ২৬, ডিসেম্বর ২০২৪
বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন: জনপ্রিয় পাঁচটি সিনেমার পোস্টার ও ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নানা সংকটের মধ্যেও ২০২৪ বেশ ভালোভাবেই পার করলো ঢাকাই সিনেমা ইন্ডাস্ট্রি। আমদানি ছবি বাদ দিয়েও এ বছর জুড়ে ৫৩টির মতো সিনেমা মুক্তি পেয়েছে। ব্যর্থতার পাল্লা ভারি থাকলেও বছর জুড়ে আলোচিত ছিল বেশ কিছু সিনেমা। যেগুলো দিয়ে সন্তুষ্ট ছিল বাংলা সিনেমার দর্শক থেকে সিনেমা ব্যবসায়ীরা। তারমধ্য থেকে ৫টি সিনেমার কথা থাকলো এই ফিচারে, যেগুলো ছিলো আলোচনায়-

তুফান
১৭ জুন ঈদুল আযাহা উপলক্ষে মুক্তি পায় রায়হান রাফী পরিচালিত ‘তুফান’, যেটি এ বছরের সবচেয়ে আলোচিত ও ইন্ডাস্ট্রি হিট সিনেমা। এর নাম ভূমিকায় ছিলেন মেগাস্টার শাকিব খান। অ্যাকশন ধাঁচের এ সিনেমাটি বাংলাদেশের আধুনিক সিনেমার স্যাম্পল হিসেবে মনে করেন দর্শকরা। সিঙ্গেল স্ক্রিনে টানা দুমাস সিনেমাটি হাউজফুল দেয়। সিনেপ্লেক্সে শো-এর বিচারে হলিউডের সিনেমার রেকর্ড ব্রেক করে ‘নাম্বার ওয়ান’ পজিশনে পৌঁছায়। শুধু বাংলাদেশ নয়, ‘তুফান’ বিশ্বব্যাপী ব্লকবাস্টার হওয়ার গৌরব অর্জন করেন। ‘তুফান’ দিয়ে শাকিব খান অনন্য উচ্চতায় পৌঁছান। তাকে ‘গ্লোবাল সুপারস্টার’ তকমা দেয়া হয়। শাকিবের ডুয়েল ক্যারেকটার মুগ্ধ করে দর্শকদের। চঞ্চল চৌধুরী, নাবিলা ইসলাম, মিমি চক্রবর্তীও দর্শকদের বাহবা কুড়ান। এটি প্রযোজনা করে আলফা আই ও ওটিটি প্ল্যাটফর্ম চরকি। ইন্টারন্যাশনাল ডিসট্রিবিউর ছিল এসভিএফ। ‘তুফান’-এর অভূতপূর্ব সাফল্যের প্রযোজনা প্রতিষ্ঠান মুক্তির পরই জানিয়েছে যে, তারা ‘তুফান ২’ আরও বড় পরিসরে নির্মাণ করবেন।

রাজকুমার
‘প্রিয়তমা’-খ্যাত নির্মাতা হিমেল আশরাফের সিনেমা ‘রাজকুমার’। ভার্সেটাইল মিডিয়ার প্রযোজনায় মুক্তি পেয়েছিল ১১ জুলাই ঈদুল ফিতরে। শৈশবে হারানো মাকে খুঁজোতে পাবনার এক যুবকের আমেরিকা যাত্রা ও করুণ পরিণতির গল্পে নির্মিত হয় ‘রাজকুমার’। যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন মেগাস্টার শাকিব খান। আরও ছিলেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি, মাহিয়া মাহি, আরশ খান, তারিক আনাম খান প্রমুখ। মুক্তির পর ‘রাজকুমার’ দেশ-বিদেশে সর্বমহলের দর্শকদের ভূয়সী প্রশংসা অর্জন করে; সেই সঙ্গে শাকিবের অনবদ্য অভিনয়ে মুগ্ধ হন দর্শকরা। সিনেমা সংশ্লিষ্ঠরা মনে করেন, ‘রাজকুমার’-এ অভিনয়ের কারণে শাকিব ন্যাশনাল অ্যাওয়ার্ড প্রাপ্তির দৌড়ে এগিয়ে থাকবেন।

দেয়ালের দেশ
ঈদুল ফিতরের আরেক সিনেমা ‘দেয়ালের দেশ’। নবীন নির্মাতা মিশুক মনির পরিচালিত সরকারী অনুদানে নির্মিত এ সিনেমায় অভিনয় করেছেন শরিফুল রাজ ও বুবলী। মুক্তির আগে সিনেমাটির টিজার প্রকাশের পর ব্যাপক আলোচনা তৈরি করে। মর্গের ডোম ও প্রেমিকার লাসের অন্যরকম প্রেম কাহিনী দর্শকদের অন্যরকম ভালো লাগা উপহার দেয়। এ কারণে সার্বিক হিসেবে দেয়ালের দেশ মুক্তির পর আলোচনা তৈরি করে।

মোনা: জ্বিন ২
জাজ মাল্টিমিয়ার প্রযোজনায় কামরুজ্জামান রুমানের পরিচালনায় ‘মোনা: জ্বিন’ মুক্তি পেয়েছিল ঈদুল ফিতরে। হরর সিনেমা হিসেবে প্রচার করা হলেও দর্শক ভয় না পেয়ে হাসতে হাসতে বের হয় সিনেমাটি দেখে। ভয় পেলে লাখ টাকা পুরস্কার এবং হলের সামনে অ্যাম্বুলের রাখার ঘোষণার মতো মার্কেটিং পলিসির কারণে সিনেমাটি দর্শকদের নজরে আসে। এতে অভিনয় করেন সুপ্রভাত, তারিক আনাম খান, আহমেদ রুবেল, দীপা খন্দকার, আরিয়ানা, সাজ্জাদ হোসেন, সামিনা বাসার, শেহজাদ ওমর, রেবেকা, মাহমুদুল ইসলাম মিঠু প্রমুখ।

ওমর
১১ এপ্রিল ঈতুল ফিতরে মুক্তি পেয়েছিল মুহাম্মদ মোস্তাফা কামাল রাজ পরিচালিত ‘ওমর’। মাস্টার কমিউনিকেশনের ব্যানারে নির্মিত টানটান থ্রিলার ও সাসপেন্সে ভরা এ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন শরিফুল রাজ, নাসির উদ্দিন খান, শহিদুজ্জামান সেলিন, আবু হুরায়রা তানভীর। একটি খুন ও প্রতিশোধের গল্পে বাংলাদেশেও যে টান টান উত্তেজনার গল্প নির্ভর থ্রিলার সিনেমা বানানো যায়, সেই প্রমাণ দেয় ‘ওমর’। সিনেমাটি যারা দেখেছেন, এক বাক্যে বলেছেন বাংলাদেশের গল্পে নতুন স্বাদের থ্রিলার গল্প উপভোগ করেছেন। এ কারণে এগিয়ে থাকবে ওমর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওমরজ্বীন ২তুফানদেয়ালের দেশফিরে দেখা ২০২৪বছর শেষেমোনারাজকুমারলিড বিনোদনশাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

সৃষ্টির বাংলাদেশ

আগস্ট ৭, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT