চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পর্তুগালে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

হাফিজ আল আসাদ হাফিজ আল আসাদ
৪:২৭ অপরাহ্ণ ২৮, এপ্রিল ২০২৬
প্রবাস সংবাদ
A A
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পর্তুগালের রাজধানী লিসবনের ঐতিহ্যবাহী জার্ডিন দো ক্যাম্পো গ্রান্দে প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ (বৈশাখী) অনুষ্ঠান।

গত রোববার (২৬ এপ্রিল) ‘বাংলা ব্লসমস ইন পর্তুগাল’-এর উদ্যোগে আয়োজিত এই উৎসব প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করেছে।

অনুষ্ঠানটির মূল আয়োজকদের মধ্যে ছিলেন প্রবাসী নারী উদ্যোক্তা মুন্নি আক্তার নুপুর, সিনথিয়া শিকদার ইভা,মিসেস সুমা আলীম, শাম্মি সুলতানা এবং  মো. গাজী আব্দুল আলীম সহ আরও অনেকে। তাদের অক্লান্ত পরিশ্রম ও আন্তরিক প্রচেষ্টায় পুরো আয়োজন ছিল আকর্ষণীয় এবং প্রাণবন্ত।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগাল প্রবাসী কমিউনিটি ব্যক্তিত্ব শামসুজ্জামান জামান, কাজা দো বাংলাদেশের সেক্রেটারী শহীদ আহমদ (প্রিন্স), যুগ্ম সম্পাদক ইকবাল আহমদ কাঞ্চন, পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক মুহি উদ্দিন এবং বর্তমান সাংগঠনিক সম্পাদক হাফিজ আল আসাদসহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ।

মেলার অন্যতম আকর্ষণ ছিল নারী ও পুরুষদের জন্য আলাদা আলাদা বিভিন্ন খেলাধুলার আয়োজন। প্রতিযোগিতাগুলোতে ছিল ব্যাপক অংশগ্রহণ, যা পুরো পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে। বিজয়ীদের জন্য প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অনুযায়ী আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা রাখা হয়, যা অংশগ্রহণকারীদের মাঝে বাড়তি উৎসাহ যোগায়।

অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্ব ছিল বিশেষভাবে উপভোগ্য। এতে সঙ্গীত পরিবেশন করেন পর্তুগালের জনপ্রিয় সংগীত শিল্পী কাজী মইনুর, ফারজানা আফরোজ বাধন এবং রুবিনা আক্তার নিপা। তাদের মনোমুগ্ধকর পরিবেশনায় উপস্থিত দর্শকরা মুগ্ধ হয়ে যান এবং পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর হয়ে ওঠে।

Reneta

সব মিলিয়ে, প্রবাসের মাটিতে এই বৈশাখী আয়োজন ছিল এক মিলনমেলা, যেখানে বাঙালির সংস্কৃতি, ঐতিহ্য ও আনন্দ একসূত্রে গাঁথা হয়েছিল। এ ধরনের আয়োজন প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে বাংলা সংস্কৃতির চর্চা ও পরিচয় ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলা ব্লসমস ইন পর্তুগালবৈশাখী মেলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সরকারি সার ডিলার পরিবর্তন ইস্যুতে কৃষি খাতে অস্থিরতা

পরবর্তী

দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা ঘোষণার পর প্রথমবার জনসমক্ষে দীপিকা!

পরবর্তী

দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা ঘোষণার পর প্রথমবার জনসমক্ষে দীপিকা!

মানবিক রাষ্ট্র গড়তে ন্যায়বিচার নিশ্চিতে প্রধানমন্ত্রীর তাগিদ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

১৬ বছর পর আবারও বিশ্বসেরা স্পেন, উৎসবমুখর পর্তুগালের রাজপথ

জুলাই ২০, ২০২৬

‘স্পেনের ভাগ্য আগেই লেখা ছিল’

জুলাই ২০, ২০২৬

অনশন ভাঙতে তিন শর্ত দিলেন সোনম ওয়াংচুক

জুলাই ২০, ২০২৬

ইরানের হামলায় ইরাকে মার্কিন সেনা নিহত

জুলাই ২০, ২০২৬

স্পেনের নতুন ইতিহাস

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT