চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থনে মুখোমুখি হচ্ছেন নির্মাতা শিল্পীরা!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৭ অপরাহ্ণ ১৮, নভেম্বর ২০২২
বিনোদন
A A
নির্মাতা শিল্পীরা ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবল ম্যাচের সমর্থনে একসঙ্গে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুটবল বিশ্বকাপ উন্মাদনায় কাঁপছে গোটা বিশ্ব। সেই উন্মাদনা লেগেছে বাংলাদেশেও। বাদ যায়নি শোবিজ অঙ্গনও। ‘হট ফেভারিট’ দুদল আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের নানা কর্মকাণ্ড নিয়ে তৈরী হয়েছে বেশকিছু নাটক।

নাটকের পাশাপাশি এবার ব্যতিক্রমী উদ্যোগ নিলেন নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ, শাহীন কবির টুটুল ও প্রযোজক হারিছ মোহাম্মদ।

নিজেদের মধ্যে ফুটবল বিশ্বকাপের বাড়তি আনন্দ ভাগাভাগি করতে ছোটপর্দার নির্মাতা, প্রযোজক ও শিল্পীদের মধ্যে যারা আর্জেন্টি-ব্রাজিল সমর্থক আছেন, তারা খেলতে যাচ্ছেন এক প্রীতি ম্যাচ।

Banglabid

২১ নভেম্বর রাত ৯টায় রাজধানীর শেফ টেবিল কোর্টসাইড মাঠে অনুষ্ঠিত হবে এই ফুটবল টুর্নামেন্ট। আয়োজকরা জানান, নিজেদের মধ্যে আনন্দ ভাগাভাগি করতে আর্জেন্টিনা-ব্রাজিল সাপোর্ট করেন এমন নির্মাতা, প্রযোজক ও শিল্পীরা খেলবেন।

আর্জেন্টিনার জার্সি পরে দলটি সমর্থনে মাঠে নামবেন জনপ্রিয় নির্মাতা রাজ। তিনি বলেন, জুনিয়র-সিনিয়র অনেকেই মাঠে থাকবেন। আমরা আনন্দ করার উদ্দেশ্যে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থক নাটক সংশ্লিষ্টদের নিয়ে প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছি। আশা করছি, খেলা জমে উঠবে।

কোনো সংগঠনের পক্ষ থেকে নয়, বরং নিজেদের সম্প্রীতির জায়গা থেকে এই প্রীতি টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শাহীন কবির টুটুল। তিনি খেলবেন ব্রাজিলের পক্ষে। বলেন, এই দুই দল নিয়ে উন্মাদনা বেশী। আমরা যারা দুদলের সাপোর্টার তারা বিভক্ত হয়ে খেলবো। অনেকটা গেট-টুগেদার।

Reneta

পরিচালক ও প্রযোজক রাজ এবং শাহীন কবির টুটুল জানান, শিল্পী-অভিনেতারা মিলে এই খেলায় অংশ নেবেন মিশু সাব্বির, নীলয় আলমগীর, তৌসিফ মাহবুব, জোভান, আরস, যাহের আলভী, নঈম ইমতিয়াজ নিয়ামুল, সহীদ উন নবী, মাইদুল রাকিব, মোহন আহমেদ, তপু খান, মেহেদী হাসান হৃদয়, সৌমিক, জ্যাকি, সিয়াম নাসির, সাইফ চন্দন, প্রবীর রয় চৌধুরী, শেহজাদ ওমর, তামিম মৃধা, পিকলু চৌধুরী, জীবন আহমেদ প্রমুখ।

মাঠে থাকবেন কাজল আরেফিন অমি, মিজানুর রহমান আরিয়ান, মাবরুর রশিদ বান্নাহ, সঞ্জয় সমদ্দারসহ একাধিক নির্মাতা, প্রযোজক ও শিল্পীরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাজল আরেফিন অমিজীবন আহমেদজোভানতপু খানতামিম মৃধাতৌসিফ মাহবুবনীলয় আলমগীরপিকলু চৌধুরীমাবরুর রশিদ বান্নাহমিজানুর রহমান আরিয়ানমিশু সাব্বিরযাহের আলভীলিড বিনোদনশেহজাদ ওমরসঞ্জয় সমদ্দারসহীদ উন নবীসাইফ চন্দনসিয়াম নাসিরসৌমিক
শেয়ারTweetPin

সর্বশেষ

ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল সভাপতিকে অব্যাহতি

আগস্ট ১৬, ২০২৬

প্রধানমন্ত্রী যে কল্যাণমূলক রাষ্ট্রের কথা বলছেন, সেটি কী?

আগস্ট ১৬, ২০২৬

আইয়ুব বাচ্চুকে উৎসর্গ করে লিডিয়ানের মৌলিক গান

আগস্ট ১৬, ২০২৬
ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কে এম শহীদুল করিম (সংগৃহীত)।

দুই দেশের সম্পর্কে ‘অনুকূল পরিবেশ’ না হ‌লে ভারত যাবেন না প্রধানমন্ত্রী

আগস্ট ১৬, ২০২৬

এখন পর্যন্ত বাংলাদেশের জন্য এটাই সবচেয়ে বড় জয়: শান্ত

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT