চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেনফিকাকে হারিয়ে সেমির দৌড়ে এগিয়ে ইন্টার মিলান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৬ পূর্বাহ্ণ ১২, এপ্রিল ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

প্রায় ছয় দশক পর লড়াই জমেছিল ইন্টার মিলান ও বেনফিকার। ইতালি ও পর্তুগাল জায়ান্টদের দ্বিতীয় দেখাতে জয় নিশ্চিত করেছে মিলান। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালে বেনফিকাকে হারিয়েছে ২-০ গোলে। ১৯৬৪-৬৫ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের (তখনকার ইউরোপিয়ান কাপ) ফাইনালে প্রথম দেখাতেও বেনফিকাকে হারিয়েছিল ইতালিয়ান ক্লাবটি।

বুধবার রাতে পর্তুগালে বেনফিকাকে হারানোর রাতে সফরকারী দলের গোল দুটি করেছেন বারেল্লা ও লুকাকু। পর্তুগিজ জায়ান্টদের হারিয়ে সেমিফাইনালের দৌড়ে এগিয়ে থাকল ইন্টার মিলান। ২০ এপ্রিল ফিরতি লেগে ঘরের মাঠ সান সিরোতে বেনফিকার কাছে ১-০ ব্যবধানে হারলেও সেমি নিশ্চিত হবে লৌতারো মার্টিনেজদের।

এস্তাদিও দ্য লুজে বল দখলে দাপট ছিল স্বাগতিক বেনফিকার। লড়াইটাও জমেছিল বেশ। আক্রমণ-প্রতি আক্রমণে দুদলই ছিল সমানে সমান। তবে বেশকিছু সুযোগ পেয়েও হাতছাড়া করে সিরি-আ জায়ান্ট দলটি। বেনফিকাও সুযোগ পেয়েছিল বেশ কয়েকবার। সফরকারী দলের রক্ষণ পরাস্তে ছিল ব্যর্থ। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য সমতায়।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই বেনফিকার উপর চড়াও হয় ইন্টার মিলান। ৫১ মিনিটে দেখা মেলে প্রথম গোলের। জালে বল পাঠান বারেল্লা। গোল শোধে মরিয়া হয়ে ওঠে বেনফিকা। শোধের আগেই ৭৮ মিনিটে ডি-বক্সে মিডফিল্ডার জোয়াও মারিও’র হাতে বল লাগলে জাগে পেনাল্টির সম্ভাবনা। ভিএআরের সিদ্ধান্তে পেনাল্টি পায় মিলান। ৮২ মিনিটে বেনফিকা গোলকিপারকে পরাস্ত করে পেনাল্টি থেকে গোল আদায় করেন লুকাকু। ২-০ ব্যবধানে এগিয়ে যায় ইন্টার মিলান।

এরপর দুবার গোল করার সুযোগ পায় বেনফিকা। দুটি আক্রমণেই ব্যর্থ হয় পর্তুগিজ ক্লাবটি। ইন্টার মিলানের আর্জেন্টাইন ফরোয়ার্ড লৌতারো মার্টিনেজও ব্যবধান বাড়ানোর সুযোগ পান। তিনিও ব্যর্থ হন। ম্যাচ শেষ হয় ২-০ ব্যবধানে ইন্টার মিলানের জয়ে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইন্টার মিলানচ্যাম্পিয়ন্স লিগবেনফিকামার্টিনেজলিড স্পোর্টসলুকাকু
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির বিশ্বকাপ গোলের রেকর্ড, প্রথমার্ধে এগিয়ে আর্জেন্টিনা

জুন ২২, ২০২৬

ক্লোসাকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

জুন ২২, ২০২৬

ইরান ম্যাচের আগে ভ্রমণ জটিলতায় সালাহর মিশর

জুন ২২, ২০২৬

নেইমার ফেরায় বিচলিত নন স্কটল্যান্ডের ডিফেন্ডার

জুন ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্র্যাক ইউনিভার্সিটিতে সিএসই রিসার্চ ডে ২০২৬ অনুষ্ঠিত

জুন ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT