চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্রামীণফোনে মোবাইল ব্যালেন্স দিয়ে হজ রোমিং প্যাক কেনার সুবিধা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৯ অপরাহ্ণ ২৫, এপ্রিল ২০২৫
তথ্যপ্রযুক্তি
A A
ঢাকার শাহবাগে হোটেল রেডিসনের সামনে মসজিদের মিনার ও ছাতা দেখা যাচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে প্রথম বারের মতো হজযাত্রীদের জন্য বিদেশী মুদ্রার পরিবর্তে স্থানীয় মোবাইল ব্যালেন্স দিয়ে রোমিং সেবা গ্রহণের সুবিধা আনল দেশের এক নম্বর নেটওয়ার্ক গ্রামীণফোন।

বহুল প্রতীক্ষিত এই রেগুলেটরি সিদ্ধান্ত ২০২৫ সালে হজ পালনের উদ্দেশে সৌদি আরব যাওয়া প্রায় ৮৭ হাজারেরও বেশি বাংলাদেশি হজযাত্রীর যোগাযোগকে করে তুলবে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময়।

টেলিকম খাতসংশ্লিষ্টদের নিরলস প্রচেষ্টার ফলেই অতি গুরুত্বপূর্ণ এই সুবিধা বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। সরকার সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে বাস্তবায়িত হচ্ছে এই পদক্ষেপ। টেলিকম অপারেটরদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে সরকার ২০২৫ সালের হজ কার্যক্রমকে কেন্দ্র করে দুই মাসের জন্য এই সুবিধা প্রদানের অনুমোদন দেয়। সম্প্রতি এ সংক্রান্ত একটি বিশেষ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

Banglabid

এর আগে, হজযাত্রীদের সৌদি আরবে পৌঁছে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে বিদেশি সিম কার্ড কিনতে হতো, যার ফলে পরিবার-পরিজনের সঙ্গে যোগাযোগে বিলম্বসহ নানা জটিলতায় পড়তে হতো তাদের। তবে নতুন এই ব্যবস্থার ফলে হজযাত্রীরা এখন থেকে নিজের মোবাইল ব্যালেন্স ব্যবহার করে গ্রামীণফোনের হজ রোমিং প্যাক অ্যাক্টিভ করতে পারবেন। ফলে সৌদি আরবে পৌঁছানোর সাথে সাথে নিরবচ্ছিন্নভাবে ও সহজে মোবাইলে যোগাযোগ করতে পারবেন তারা। গ্রাহকরা যেকোনো সময়, যেকোনো স্থান থেকে মোবাইল ব্যালেন্স অথবা সহজ রিচার্জের মাধ্যমে এই প্যাকগুলি কিনতে পারবেন।

গ্রামীণফোনের হজ রোমিং প্যাকগুলো অত্যন্ত আকর্ষণীয় মূল্যে গ্রহণ করতে পারবেন গ্রাহকরা। যাত্রীদের হজকালীন সময়জুড়ে সর্বোচ্চ সুবিধা, বিস্তৃত কাভারেজ ও উন্নত মানের সেবা নিশ্চিত করতেই এই প্যাকেজগুলো ডিজাইন করা হয়েছে। প্যাকেজ সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে গ্রামীণফোনের ওয়েবসাইট এবং মাইজিপি অ্যাপে।

গ্রামীণফোনের চিফ প্রোডাক্ট অফিসার (সিপিও) সোলায়মান আলম বলেন, “যুগান্তরকারী এই উদ্যোগ বাংলাদেশের হজযাত্রীদের সামগ্রিক হজ অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে। এর ফলে তারা জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এ সফরে সহজেই যুক্ত থাকতে, প্রয়োজনীয় তথ্য জানতে ও জানাতে এবং উদ্বেগমুক্ত থাকতে পারবেন।”

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্রামীণফোনমোবাইল প্যাকমোবাইল ব্যালেন্সহজ রোমিং প্যাক কেনা
শেয়ারTweetPin

সর্বশেষ

তাসকিন জানালেন কোথায় থেকে পাচ্ছেন অস্ট্রেলিয়াকে টেস্টে হারানোর অনুপ্রেরণা

আগস্ট ১০, ২০২৬

একই ঘরে ছিলেন ১৭ জন, বেঁচে আছেন শুধু একজন

আগস্ট ১০, ২০২৬

‘উন্নয়ন মডেল’ আন্তর্জাতিকভাবে স্বীকৃত হবে বলে আশাবাদ প্রধানমন্ত্রীর

আগস্ট ১০, ২০২৬

লিভারপুলের মালিকানা কেনার এতটা কাছাকাছি জেফ বেজোস?

আগস্ট ১০, ২০২৬

প্রধানমন্ত্রীর সাথে ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT