সম্পদ নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে মুখ খুললেন বেনজীর আহমেদ

বেনজীর আহমেদ একটি অফিসে বসে সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
সম্পদ নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে অবশেষে মুখ খুললেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ।
আজ (২০ এপ্রিল) শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিও বার্তায় তিনি বলেন, একটি বিশেষ গোষ্ঠী কেবলমাত্র চরিত্রহননের জন্য বিকৃত সংবাদ পরিবেশন করে জনমনে সন্দেহ তৈরি করেছে।
এসময় পূর্বাচলে ১০ কাঠা জমি, মগবাজারে ফ্ল্যাট, রুপগঞ্জে ২ বিঘার প্লট, লা মেরিডিয়ান ও বেস্ট হোল্ডিংসে শেয়ার থাকার তথ্যকে মিথ্যাচার বলে দাবি করেন বেনজীর আহমেদ।
সেই সাথে দুবাইয়ে শত কোটি টাকার ব্যবসা, থাইল্যান্ডে জমি ক্রয়, সেন্টমার্টিন দ্বীপে বাগান দখলের সংবাদও সঠিক নয় বলে দাবি করেন সাবেক এই আইজিপি।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






