জনপদ

দীর্ঘ ১২ বছর পর বেনাপোলে পৌর নির্বাচন

বেনাপোলে পৌর নির্বাচন কেন্দ্রের ভোটাররা ভোট দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বেনাপোলে পৌর নির্বাচন উপলক্ষে ভোটাররা ভোট কেন্দ্রে উপস্থিত, নির্বাচন প্রক্রিয়া চলমান।. Channel i News – চ্যানেল আই নিউজ

আকরামুজ্জামান:
দীর্ঘ ১২ বছর পর যশোরের বেনাপোল পৌর নির্বাচনে চলছে ভোটগ্রহণ। সোমবার ১৭ জুলাই সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, বিরতিহীন এই ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

এই পৌর নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমের মাধ্যমে মোট ১২ কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। তবে ইভিএম বিড়ম্বনার কারণে ভোটগ্রহণে বিলম্ব হচ্ছে বলে অভিযোগ করছেন ভোটার ও প্রার্থীরা।

জেলা সিনিয়র নির্বাচন অফিসার মো. আনিছুর রহমান জানান, নির্বাচনে মেয়র পদে রয়েছেন- নৌকা প্রতীকে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী ও বেনাপোল পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, মোবাইল ফোন প্রতীকে বেনাপোল সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মফিজুর রহমান সজন এবং জগ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক ফারুক হোসেন উজ্জ্বল।

এছাড়া ৯টি সাধারণ ওয়ার্ডে ৪৭ জন প্রার্থী ও সংরক্ষিত আসনে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বিষয়:বেনাপোল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…