রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন। খালেদা জিয়ার নিরাপত্তায় এসএসএফ নিয়োগ করা হয়েছে। হাসপাতাল ও আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। খালেদা জিয়ার শারীরিক অবস্থার আপডেট জানতে জান্নাতুল বাকেয়া কেকার কাছে যাচ্ছি। তিনি হাসপাতালের সামনে আছেন।






