অপরাধ

কক্সবাজারে বিপন্ন প্রজাতির ভাল্লুক পাচারচক্রের সদস্য গ্রেফতার

পাচারচক্রের সদস্যরা গ্রেফতার, ছবি তোলা হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

তিনজন ব্যক্তি standing outdoors, বিপন্ন প্রজাতির ভাল্লুক পাচারচক্রের সদস্যদের গ্রেফতার, বাংলাদেশ. Channel i News – চ্যানেল আই নিউজ

কক্সবাজারের চকরিয়ায় দুটি বিপন্ন প্রজাতির ভাল্লুক শাবক সহ পাচারচক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

চকরিয়ার দিগর পানখালী এলাকা থেকে এই দুই ভাল্লুক শাবক সহ আন্তর্জাতিক বন্যপ্রাণী পাচারচক্রের সক্রিয় সদস্য দীপক দাসকে (৩২) গ্রেফতার করা হয়। তিনি ওই গ্রামের সোনারাম দাসের ছেলে।

শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে প্রেস ব্রিফিং এর মাধ্যমে জেলা পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম জানান, জেলা গোয়েন্দা শাখার একটি চৌকষ টিম শুক্রবার রাতে অভিযান চালিয়ে দুই ভাল্লুক শাবক সহ পাচার চক্রের সদস্য দীপক দাসকে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, বান্দরবানের সীমান্তবর্তী দেশ থেকে গত ১৪ দিন আগে চোরাইপথে শাবক দুটি নিয়ে আসা হয়। পরে আর্ন্তজাতিক বাজারে অধিক মুনাফায় বিক্রিতে পাশ্ববর্তী আরেকটি দেশে পাচারের অপেক্ষায় করছিল। এরই মধ্যে পুলিশ তাকে গ্রেফতার করে।

তিনি আরও জানান, পাশ্ববর্তী দেশ ভারতের দেওয়া একটি সূত্রের ভিত্তিতে দীর্ঘদিন পর বন্যপ্রাণী পাচারচক্রের এই সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়। সে সাতক্ষীরা ও যশোরের সীমান্ত দিয়ে অবৈধভাবে চোরাইপথে পার্শ্ববর্তী দেশে আমদানী বা রপ্তানি নিষিদ্ধ বন্যপ্রাণী পাচার চত্রেুর সাথে জড়িত। এর আগেও তিনি দুটি ভাল্লুক, দুই উল্লুক ও ছয়টি লজ্জাবতী বানর পাচার করে।

গ্রেফতারকৃত আসামী দীপক দাসের বিরুদ্ধে চকরিয়া থানায় মামলা রুজু হয়েছে এবং অন্যান্য আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

বিষয়:ভাল্লুক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…