চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রতারণা এড়াতে সাবধান করলো স্টার সিনেপ্লেক্স

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৫ অপরাহ্ণ ০৯, জুন ২০২৫
বিনোদন
A A
পুরনো ছবি

পুরনো ছবি

জনপ্রিয় মাল্টিপ্লেক্স সিনেমা হল স্টার সিনেপ্লেক্সের টিকেটের চাহিদাকে কেন্দ্র করে কিছু প্রতারক চক্রের ফাঁদে পড়ে দর্শকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্টার সিনেপ্লেক্সের নামে অনলাইন গ্রুপ, পেইজ কিংবা সাইট তৈরি করে অনলাইনে সিনেমার টিকেট বিক্রি করছেন তারা। এতে করে দর্শকরা প্রতারিত হচ্ছেন। সম্প্রতি এরকম কিছু ঘটনা স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষের নজরে এসেছে। বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে স্টার সিনেপ্লেক্স কতৃপক্ষ জানান, কিছু দর্শক এ ধরনের সাইট থেকে টিকেট নিয়ে সিনেমা দেখতে এসে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন। তাই দর্শকদেরকে এসব প্রতারক চক্র থেকে সাবধান থাকতে বলা হচ্ছে।

স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ও মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেসবাহউদ্দিন আহমেদ বলেন, বিষয়টা অত্যন্ত দুঃখজনক। আমরা চাই না কোন দর্শক এ ধরনের প্রতারণার শিকার হোক। তাই দর্শকদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আপনারা এসব অননুমোদিত সাইট বা অনলাইন পেইজ কিংবা গ্রুপ থেকে টিকেট ক্রয় করবেন না।

দর্শককে সাবধান করে এসময় তিনি জানান, ব্যক্তিগত কিংবা পেমেন্টের বিস্তারিত তথ্য কোন সন্দেহজনক একাউন্টে কেউ শেয়ার করবেন না। শুধুমাত্র আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.cineplexbd.com এবং মেসেঞ্জার m.me/mycineplex থেকে অনলাইনে টিকেট ক্রয় করবেন। এ ছাড়া স্টার সিনেপ্লেক্সের কাউন্টার থেকে সরাসরি টিকেট সংগ্রহ করতে পারেন।

মেসবাহউদ্দিন আহমেদ বলেন, দীর্ঘদিন ধরে স্টার সিনেপ্লেক্সের সঙ্গে দর্শকদের যে সম্পর্ক, তা যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে বিশেষ গুরুত্ব দিচ্ছে কর্তৃপক্ষ। তাই দর্শকদের এসব প্রতারক চক্র থেকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টিকেটপ্রতারণাপ্রতারণা চক্রমাল্টিপ্লেক্সলিড বিনোদনসিনেমাস্টার সিনেপ্লেক্স
শেয়ারTweetPin

সর্বশেষ

ফ্যামিলি কার্ড বিতরণে দালাল বা মধ্যস্বত্বভোগীর স্থান নেই: তথ্যমন্ত্রী

জুলাই ২৮, ২০২৬

জাতীয় উন্নয়নে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সম্পৃক্ততা এখন সময়ের দাবি

জুলাই ২৮, ২০২৬

অটিস্টিক স্কুলে ভুয়া শিক্ষার্থী দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

জুলাই ২৮, ২০২৬

বিজিবির উদ্যোগে প্রায় ৩২ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

জুলাই ২৮, ২০২৬

প্রথমবার কাভা কাপের ফাইনালে বাংলাদেশ

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT